সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

অ্যালোভেরার পাতা থেকে জেল নিয়ে সরাসরি ত্বকে মাখা যাবে?

প্রতিনিধির নাম / ১২৮ বার দেখা হয়েছে
আপডেট : January 14, 2025
অ্যালোভেরার পাতা থেকে জেল নিয়ে সরাসরি ত্বকে মাখা যাবে?

অ্যালোভেরা জেল ত্বকের জন্য দারুন কাজ করে। এতে থাকে ভিটামিন ই, যা ত্বকের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, ফ্রি-র‍্যাডিকেলের সঙ্গে লড়াই করে এবং ত্বকের স্বাস্থ্য বজায় রাখে। অ্যালোভেরার জেল মাখলে ত্বকে ব্যাকটেরিয়ার উপদ্রবও কমে যায়।

ভিটামিন ই, এ, সি-এর মতো উপাদানে ভরপুর অ্যালোভেরা।

উপাদানগুলো ত্বকের পুষ্টি জোগায় এবং ত্বকে পানির ভারসাম্য বজায় রাখে। এ ছাড়া বার্ধক্যের প্রক্রিয়াও ধীর করে। অনেকে অ্যালোভেরার গাছ থেকে পাতা কেটেই ত্বকে ঘষে নেন। কিন্তু তাজা অ্যালোভেরার জেল বা নির্যাস ত্বকের জন্য কতটা উপযুক্ত, এটি অনেকের প্রশ্ন।

অ্যালোভেরার পাতায় ভিটামিন সি, ই, অ্যান্টিঅক্সিডেন্টের মতো পুষ্টি পাওয়া যায়। যা ত্বকের জন্য ভীষণ উপকারি। বাজারে পাওয়া অ্যালোভেরা জেলে নানা ধরনের রাসায়নিক ও প্রিজারভেটিভ থাকতে পারে। সে ক্ষেত্রে সরাসরি গাছ থেকে লাগালে ভালো উপাদনগুলো পাবেন না।

তাই অ্যালোভেরার পাতা থেকে জেল বের করে সরাসরি ত্বকে মাখলেই বেশি উপকার পাওয়া যায়।

তবে আগে সরাসরি ত্বকের অল্প স্থানে লাগিয়ে নিতে পারেন, যদি দেখেন কোনো সমস্যা হচ্ছে না তাহলে পুরো মুখেই লাগাতে পারেন।

যেভাবে ব্যবহার করবেন

গাছ থেকে পাতা কেটে এক গ্লাস পানিতে অ্যালোভেরার পাতা ডুবিয়ে রাখুন। হলুদ রসটা বেরিয়ে গেলে পাতার খোসা ছাড়িয়ে নিন। এরপর জেল বের করে ব্লেন্ডারে পেস্ট করে নিন।

বরফ তৈরির ট্রেতে পেস্টটি ঢেলে বরফ বানিয়ে নিতে পারেন। এরপর একটি করে কিউব ফ্রিজ থেকে বের করে মুখে লাগাতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর