সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সানস্ক্রিন হিসেবে ত্বকে মিষ্টি কুমড়ার ব্যবহার

প্রতিনিধির নাম / ১২০ বার দেখা হয়েছে
আপডেট : January 15, 2025
সানস্ক্রিন হিসেবে ত্বকে মিষ্টি কুমড়ার ব্যবহার

খিচুড়ি হোক কিংবা নিরামিষ তরকারি, কুমড়ো থাকলে জমে যায়। শুধু রান্নায় নয়, কুমড়ো চাইলে রূপচর্চাতেও ব্যবহার করতে পারেন। কুমড়ো মাখার কথা শুনে আঁতকে উঠতে পারেন অনেকেই। তবে ত্বকের জন্য কুমড়ো ভীষণ উপকারী।

কুমড়োয় আছে অ্যান্টি-অক্সিড্যান্ট, যা বলিরেখা দূর করতে সাহায্য করে। ত্বক টান টান রাখতেও কুমড়োর দারুণ উপকারী। কুমড়োর ব্যবহারে মসৃণ হয় ত্বক। ত্বকে আসে আলাদা দীপ্তি। এবার প্রশ্ন হল রূপচর্চায় কীভাবে ব্যবহার করবেন কুমড়ো? চেনা এই সবজি দিয়ে তৈরি করে নিতে পারেন ফেসপ্যাক।

কুমড়ার ফেসপ্যাক তৈরি করতে কী কী প্রয়োজন:

আধা কাপ কুমড়া বাটা বা ব্লেন্ড, ১ টেবিল চামচ মধু এবং এক চিমটি দারচিনি গুঁড়া। সব কয়টি উপকরণ একসঙ্গে মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিন। এরপর মিশ্রণটি পুরো ত্বকের মেখে ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর কুসুম গরম পানিতে মুখ ধুয়ে নিন। মুখ, ঘাড়, হাত, পায়ে এই ফেসপ্যাক লাগিয়ে নেওয়া যায়। এতে রোদে পোড়া দাগছোপ দূর হয়।

আরও যে উপকার পাওয়া যাবে কুমড়োর প্যাক ব্যবহার করলে

১. কোলাজেন হল ত্বকের পুষ্টি। কুমড়ো ত্বকে কোলাজেন বৃদ্ধি করে। ফলে ত্বক টান টান এবং একই সঙ্গে মসৃণ হয়।

২. সানস্ক্রিনের কাজ করে কুমড়ো। এই সবজিতে জিঙ্কের পরিমাণ অনেক বেশি। সূর্যের ইউভি রশ্মি থেকে ত্বক সুরক্ষিত রাখে কুমড়ো। ফলে ট্যান পড়তে পারে না।

৩. এক্সফোলিয়েটর হিসাবে কাজ করে কুমড়ো। ত্বকে মরা চামড়া জমে জেল্লা ঢাকা পড়ে যায়। কুমড়ো মরা চামড়ার আস্তরণ সরিয়ে দেয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর