সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

কমছে না বদহজম-গ্যাসের সমস্যা, জেনে নিন সহজ কিছু উপায়

প্রতিনিধির নাম / ১২৯ বার দেখা হয়েছে
আপডেট : January 16, 2025
কমছে না বদহজম-গ্যাসের সমস্যা, জেনে নিন সহজ কিছু উপায়

বেশিরভাগ মানুষেরই বদহজম ও গ্যাসের সমস্যা রয়েছে। অনেক সময় এই সমস্যা থেকে নানান ধরনের অসুস্থতায় পড়ে মানুষ। বিশেষজ্ঞদের মতে, পাকস্থলী ও মস্তিষ্কের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সিস্টেমের সমস্যার কারণে মাথা ব্যথায় ভোগেন বহু মানুষ।

অন্যদিকে পেটের সমস্যা ব্যাঘাত ঘটায় আমাদের দৈনন্দিন রুটিনে। সঠিক সময়ে ভালো খাবার না খাওয়া পেটের সমস্যার মুল কারণ। আমাদের খাবার যাতে সঠিকভাবে হজম হয়, সে জন্য ব্যবস্থা অনুসরণ করা প্রয়োজন।

আসুন জেনে নেই মানবদেহে বদহজম-গ্যাসের সমস্যা দূরীকরণে সহজ কিছু উপায়—

আদা

আদা বহু উপকারী গুণের জন্য পরিচিত। এটি অনেক সমস্যার সমাধান করে এবং গ্যাস সম্পর্কিত সমস্যাও দূর করে। হালকা গরম পানিতে আদা মধু মিশিয়ে পান করুন। এতে গাসের সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়।

কালোজিরা

এতে এমন কিছু অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে যা গ্যাস, অ্যাসিডিটির সমস্যা কমাতে অত্যন্ত কার্যকরী। এজন্য ১ চামচ কালোজিরা চিবিয়ে খান। এ ছাড়া এক গ্লাস পানিতে ১ চামচ কালোজিরা মিশিয়ে খেতে পারেন।

হালকা গরম পানি

হালকা গরম পানি আমাদের পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে এবং পেটের ব্যথা দূর করতেও সাহায্য করে। এটি খেলে পেটও আরাম পায়।

মৌরি

গ্যাসের সমস্যা থেকে মুক্তি পেতে মৌরিও উপকারী বলে মনে করা হয়। এটি খেতেও সুস্বাদু এবং গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি দেয়।

পুষ্টিকর খাবার

যদি আপনার গ্যাসের সমস্যা থাকে, তবে আপনার সর্বদা পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করা উচিত।

হালকা খাবার

যদি আপনার গ্যাসের সমস্যা থাকে, তাহলে মসলাদার এবং ভাজা খাবার খাওয়া এড়িয়ে চলুন। সম্ভব হলে হালকা খাবার খান এবং স্বাস্থ্যকর জীবনযাপন অনুসরণ করুন।

জোয়ান

জোয়ান ব্যবহার গ্যাসের সমস্যা থেকে মুক্তি দিতে পারে। এজন্য গরম পানিতে জোয়ান মিশিয়ে পান করতে পারেন। চাইলে প্রতিদিন আধা চা চামচ জোয়ান খেতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর