বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

খেজুরের রস খেতে গিয়ে সড়কে প্রাণ গেল ৩ বন্ধুর

প্রতিনিধির নাম / ৯৭ বার দেখা হয়েছে
আপডেট : January 17, 2025
খেজুরের রস খেতে গিয়ে সড়কে প্রাণ গেল ৩ বন্ধুর

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :

খেজুরের রস খেতে গিয়ে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে কালীনগর যাওয়ার পথে অজ্ঞাতপরিচয় গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার মহেশপুর ইউনিয়নের হিরণ্য কান্দি এলাকার সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পোনা এলাকার বিষ্ণুদাসের ছেলে দিপু দাস (১৮)। একই এলাকার বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) ও মিনারুল মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)। দিপু দাস নবম শ্রেণি ও বিশাল নাগ অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, একটি মোটরসাইকেলে করে তিন শিক্ষার্থী খেজুরের রস খেতে কাশিয়ানীর পোনা গ্রাম থেকে মুকসুদপুরের কালিনগর যাচ্ছিলেন। এ সময় হিরণ্যকান্দি এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে শিক্ষার্থী বিশাল ও হৃদয় নিহত হন। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অপর শিক্ষার্থী দিপুকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. রকিবুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তারা মোটরসাইকেলে করে সদরে কোথাও খেজুর গাছের রস খেতে যাচ্ছিল। আমরা ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা করছি। আমাদের আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর