বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

বালু নিয়ে খেলা করায় শিশুকে পুকুরে ফেলে দিলেন শিক্ষক!

প্রতিনিধির নাম / ১১৬ বার দেখা হয়েছে
আপডেট : January 18, 2025
বালু নিয়ে খেলা করায় শিশুকে পুকুরে ফেলে দিলেন শিক্ষক!

কুমিল্লা জেলা প্রতিনিধি :

কুমিল্লার বুড়িচংয়ে বালু নিয়ে খেলা করায় মিফতাহুল মাওয়া (৪) নামে এক শিশুকে পুকুরে ফেলে দেন মো. শাহজাহান নামের এক শিক্ষক। ঐ শিক্ষক বুড়িচং উপজেলা সদরের ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির শিক্ষক।

শিশুর প্রতি এমন নির্যাতনের বিষয়টি শুক্রবার (১৭ জানুয়ারি) ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের পূর্বপাড়া মঞ্জুর আলী সর্দার বাড়িতে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এ ঘটনা ঘটে। শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে এ ঘটনায় বুড়িচং থানায় মামলা হয়েছে।

থানায় অভিযোগ করা হয়, বুড়িচং থানার পূর্বপাড়া এলাকার বাসিন্দা মো. নজির আহম্মেদের দুই মেয়ে মিফতাহুল মাওয়া (৪) ও গালিবা সুলতানা (১০) স্থানীয় শাহজাহানের বাড়ির সামনে স্তূপ করে রাখা বালু নিয়ে খেলা করছিল। এতে তিনি উত্তেজিত হয়ে মিফতাহুল মাওয়াকে মারধর করে পুকুরে ফেলে দেন। এ সময় তার বড় বোন গালিবা চিৎকার করলে শাহজাহান তাকেও মারধর করেন। এতে তার চিৎকারে স্থানীয় লোকজন এসে পুকুর থেকে ঐ শিশুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করে। এদিকে শিশুর প্রতি একজন শিক্ষকের এমন নিষ্ঠুরতার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঐ ভিডিওতে দেখা যায়, শিশুটির মা শামছুন নাহার তানিয়া ঐ শিক্ষক শাহজাহানকে বলছিলেন, ‘আপনার মধ্যে কি মনুষ্যত্ব নেই? আপনি আমার বাচ্চাকে পানিতে ফেলে দিলেন। একটু বালু ফেলে দিয়েছে বলে আপনি এভাবে আমার বাচ্চাকে পুকুরে ফেলে দেবেন?’ তখন ঐ শিক্ষক পালটা বলেন, ‘তোমার বাচ্চা, নাকি কার বাচ্চা—এটা আমি দেখব না। আমার কাছে শিশুর চেয়ে বালুর মূল্য বেশি। তোমার বাচ্চা আমার এখানে আসবে কেন?

সামছুন নাহার বলেন, শাহজাহান নামের ওই শিক্ষকের বয়স ৫০ বছর আর আমার মেয়েটার বয়স ৪ বছর। তিনি কীভাবে এই কাজ করতে পারলেন। আমার মেয়েটা মরতে মরতে বেঁচে গেছে। এখনো তার শারীরিক অবস্থা ভালো নয়। শাহজাহান শিক্ষক নামের কলঙ্ক। ঘটনার পরও তার কোনো অনুশোচনা নেই। তার কাছে মানুষের জীবনের চেয়ে সামান্য বালুর মূল্য বেশি।’ তিনি এ ঘটনায় শাহজাহানের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক বলেন, মেয়েকে পানিতে ফেলে হত্যাচেষ্টার অভিযোগে শিশুটির মা সামছুন নাহার তানিয়া বাদী হয়ে মামলা করেছেন। মামলার আসামি শাহজাহানকে ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। তবে ঘটনার পর ভিডিও ভাইরাল এবং থানায় মামলা হওয়ার পর তিনি এলাকা থেকে পলাতক রয়েছেন। দ্রুত সময়ের মধ্যে তাকে ধরার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর