সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

পেঁপের উপকারিতা জানলে অবাক হবেন

প্রতিনিধির নাম / ১১৪ বার দেখা হয়েছে
আপডেট : January 20, 2025
পেঁপের উপকারিতা জানলে অবাক হবেন

পেঁপের মতো উপকারী সবজি খুব কম আছে। সব থেকে বড় কথা, পেঁপের দাম সবসময়েই কম। কাঁচা এবং পাকা, দুই ধরনের পেঁপেই পুষ্টি গুণে ভরা।

শুধু কাঁচা পেঁপে নয়, পাকা পেঁপেরও গুণ অঢেল-এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। তারা বলছেন, এই ফলে রয়েছে জরুরি কিছু ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিড্যান্ট ও ফাইবার। এতে মজুত একাধিক প্রোটিন হজমক্ষমতা বাড়ায়।

পেঁপেতে ফ্যাটের পরিমাণ নেই বললেই চলে। কিন্তু পেঁপের সঙ্গে যদি ক্রিম, চিজের মতো উচ্চমাত্রার ফ্যাট সম্পন্ন খাবার খান, তা হলেই মুশকিল। হজমে সমস্যা হবে। পেট ভার, পেট ফাঁপার মতো নানা সমস্যাও দেখা দিতে পারে। পেঁপের সঙ্গে বুঝেশুনে খাবার খাবেন।

কাঁচা পেঁপে দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। এতে ক্যালোরি কম এবং প্রচুর পরিমাণে স্টার্চ থাকে। এটি হজমের সমস্যা প্রতিরোধ করে এবং মলত্যাগকে সহজ করে তোলে। কাঁচা পেঁপে কোলেস্টেরল কমাতেও এক্সপার্ট।

কাঁচা পেঁপে ভিটামিন সি সমৃদ্ধ, যা ত্বকের স্বাস্থ্যের জন্য ভাল। এটি ত্বকের মৃত কোষ দূর করে এবং কোষ মেরামত করে। দীর্ঘদিন ব্রণ সমস্যায় ভুগলে টানা এক মাস কাঁচা পেঁপে খেয়ে দেখুন। ফল পাবেন হাতেনাতে।

পেঁপেতে থাকে ফাইবার, প্যাপেইন এনজাইম, ভিটামিন-ই। এতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট দেহে কোলেস্টেরলের মাত্রা কমায়। পেঁপেতে থাকা প্যারাঅক্সনেজ উৎসেচক এবং ভিটামিন সি ও ই-এর সমন্বয়ে ভাল ফল দেয়। ফলে রক্তনালিতে খারাপ কোলেস্টেরলের আস্তরণ জমতে পারে না। ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা পাকা পেঁপে খেতে পারেন। তবে তার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর