বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

আবু সাইদ হত্যাকাণ্ডে বেরোবির ৭১ শিক্ষার্থী বহিষ্কার

বেরোবি প্রতিনিধি / ১০৯ বার দেখা হয়েছে
আপডেট : January 20, 2025
আবু সাইদ হত্যাকাণ্ডে বেরোবির ৭১ শিক্ষার্থী বহিষ্কার

বেরোবি প্রতিনিধি : 

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, ভাঙচুর এবং শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের অভিযোগে ৭১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা সবাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

সোমবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে। বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়াও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রায়হান মিয়া নামের একজন শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগকারীরা অভিযোগ প্রত্যাহার করে নিলে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা বোর্ড তাকে শাস্তির আওতা থেকে বাদ দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভিসি ও শৃঙ্খলা বোর্ডের সভাপতি প্রফেসর ড. মো. শওকাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কৃত শিক্ষার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়।

তারা হলেন- পমেল বড়ুয়া, শামীম মাহাফুজ, ধনঞ্জয় কুমার টগর, গ্লোরিয়াস (ফজলে রাব্বি), বাবুল, বিধান, তানভীর, আদুল্লাহ আল নোমান খান, রিফাত,ফারহাদ হোসেন এলিট, মোমিনুল, আরিফুজ্জামান ইমন, গাজীউর, শাহিদ হাসান, মামুন। এই ১৫ জনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আইনগত ব্যবস্থার সিদ্ধান্ত হয়।

সেজান আহমেদ ওরফে আরিফ, মো. আরাফাত রহমান আবির, আবু সালেহ নাহিদ, ইমরান চৌধুরী আকাশ, কফি আনান মান্নান, মাসুদুল হাসান, উজ্জ্বল মিয়া, হাবিবুর রহমান, সাখাওয়াত হোসেন, শোয়াইবুল (সাল্লু), আব্দুল্লাহ আল রায়হান, বায়েজিদ মোস্তাফী, রাসেল, সিয়াম আল নাহিদ, অমিত, আখতার হোসেন, তানজিল, মুন্না হাসান লিওন, জিহান আলী, মো. সাব্বির হোসেন (রিয়ান), গালিব হাসান, মাহমুদুর রহমান হৃদয়, মো. মোশারফ হোসেন, পিপাস আলী, মোজাম্মেল হক, মৃত্যুঞ্জয় রায়, মো. সাজ্জাদ হোসেন, মানিক চন্দ্র সেন, রবীন্দ্র রায়, সিয়াম আরাফাত, মো. সাব্বির আহমেদ, মো. মুসান্না-বিন-আহমেদ, শাহীন ইসলাম। এই ৩৩ জনকে ২ সেমিস্টার বহিষ্কার করা হয়েছে।

মো. হাসানুজ্জামান সৌমিক, সুদিপ্ত সরকার বাঁধন, জুবায়ের মাহমুদ, কোমল দেবনাথ, মো. রিজন মন্ডল, মো. আব্দুল্লাহ আল মাহমুদ, ফিলিপ রায়, জিহাদ উল্লাহ, এস এম লাবু ইসলাম, জয়ন্ত চন্দ্র রায়, সবুজ কুমার, সবুজ মহস্ত, মো. মেহেদী হাসান মিরাজ, জামাল মিয়া, তৌফিক কিবরিয়া, মেজবাহুল সরকার জয়, দেবাশীষ কুমার রায়, আতেফ আসহাব দিল মণ্ডল, নাফিউল ইসলাম, তপন চৌধুরী, সাজেদুর রহমান, আমিরুল ইসলাম শুভ, শফিউল আযম ওরফে (সম্রাট)। এই ২৩ জনকে ১ সেমিস্টার বহিষ্কার করা হয়েছে।

ভিসি বলেন, তথ্য অনুসন্ধান কমিটি ৭২ জন শিক্ষার্থীর তালিকা দিয়েছিল। সেখানে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা বোর্ড ২৩ জনকে এক সেমিস্টার, ৩৩ জনকে দুই সেমিস্টার এবং ১৫ জন প্রাক্তন শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীকে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাবেক বাকি ১৫ শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীকে বহিষ্কার এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর