শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেফতার

প্রতিনিধির নাম / ১১১ বার দেখা হয়েছে
আপডেট : January 20, 2025
সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : 

হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২০ জানুয়ারি) ভোরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান।

তিনি বলেন, মোস্তফা জালাল মহিউদ্দিনকে মোহাম্মদপুর এলাকা থেকে ডিবি গ্রেফতার করে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা জানাতে পারেননি তিনি।

মোস্তফা জালাল মহিউদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ, চিকিৎসক ও মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য নির্বাচিত হন।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় একটি মামলার আসামি মহিউদ্দিন। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে তোলা হবে।

ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। টানা ১৬ বছরের মতো দেশ শাসন করা দলটির নেতাদের অধিকাংশই ৫ আগস্টের পর থেকে লাপাত্তা। অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেলেও আবার কেউ কেউ দেশেই আত্মগোপনে আছেন। এদের মধ্যে আবার অনেককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবার ঢাকা-৭ আসনের এমপিকে গ্রেফতারের কথা জানাল পুলিশ।

মহিউদ্দিন ১৯৮১ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ছিলেন। মহিউদ্দিন ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-৭ থেকে সংসদে নির্বাচিত হন।

২০১৪ সালের সেপ্টেম্বরে তার সমর্থকরা তার উত্তরসূরি হাজী মোহাম্মদ সেলিমের সমর্থকদের ওপর হামলা চালায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর