সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

শরীরে পুষ্টির ঘাটতি আছে, জানান দেয় যেসব লক্ষণ

প্রতিনিধির নাম / ১১২ বার দেখা হয়েছে
আপডেট : January 23, 2025
শরীরে পুষ্টির ঘাটতি আছে, জানান দেয় যেসব লক্ষণ

ওজন নিয়ন্ত্রণে রাখতে অনেকেই মেপে খাবার খান। তবে এতে অনেক সময় শরীরে পর্যাপ্ত পুষ্টি যায় না। এতে মারাত্মক ক্ষতি হতে পারে। প্রভাব পড়ে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর। পর্যাপ্ত খাবার শরীরে যাচ্ছে কি না বুঝতে হলে কিছু লক্ষণের দিকে নজর রাখুন।

বয়স ও উচ্চতার তুলনায় শরীরের ওজন যদি কম হয়, বুঝতে হবে পর্যাপ্ত খাওয়া হচ্ছে না। এতে হৃদরোগ বাসা বাঁধতে পারে শরীরে। সারাদিন যদি ক্লান্ত লাগে, অবসন্ন বোধ করেন, তাহলেও খাওয়া-দাওয়ার দিতে নজর দেওয়া জরুরি।

এছাড়া অকারণে চুল ঝরলেও সতর্ক হতে হবে। শরীরে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন, বায়োটিন, আয়রন যাওয়া জরুরি। সব সময় যদি খিদে পায়, তাহলেও বুঝতে হবে শরীরের প্রয়োজন মিটছে না। দীর্ঘ সময় না খেলে খিদে মরেও যায় অনেকের।

গর্ভধারণে নারীরা যদি সমস্যায় পড়েন, সেক্ষেত্রেও পর্যাপ্ত খাবার না খাওয়ার ভূমিকা থাকতে পারে। এতে হরমোনও ভারসাম্য হারায়। ঘন ঘন মেজাজ হারালেও উদ্বেগের কারণ আছে। শরীরে পুষ্টির জোগান অব্যাহত থাকা জরুরি।

ত্বকের সমস্যাও হতে পারে শরীরে পুষ্টির ঘাটতি হলে। ত্বক পাতলা হয়ে যায়, বলিরেখা পড়ে, চামড়াও উঠতে থাকে। একটুতেই কি ঠান্ডা লাগে আপনার? অত্যধিক শীতকাতুরে আপনি? পর্যাপ্ত পুষ্টি শরীরে না গেলে এমনটি ঘটে।

একই সঙ্গে ঘন ঘন কি অসুস্থ হয়ে পড়ছেন? বুঝতে হবে শরীরে পর্যাপ্ত পুষ্টি ও আহার যাচ্ছে না। কোষ্ঠকাঠিন্যের সমস্যাও হয় অপর্যাপ্ত আহার থেকে। খাবার শরীরে কম গেলেও এমন হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর