বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নাটোর জেলা প্রতিনিধি / ১১৯ বার দেখা হয়েছে
আপডেট : January 24, 2025
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নাটোর জেলা প্রতিনিধি :

নাটোরের গুরুদাসপুরে ঘন কুয়াশার কারণে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় ৭ জন আহতের খবর পাওয়া গেছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর ২টা পর্যন্ত উপজেলার পৃথক তিন স্থানে দুর্ঘটনাগুলো ঘটে। ভোর ৪টার দিকে উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের টোল প্লাজার কাছে বাস চাপায় অজ্ঞাত এক নারী নিহত হন। মহাসড়কের নয়াবাজার নামকস্থানে ভোর ৬টায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাহিন আকন্দ নামে একজন নিহত হয়েছে।

অপরদিকে সকাল ৭টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস আইরমাড়ি তরমুজ পাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসের অন্তত ৭ যাত্রী আহত হন।

মুখোমুখি দুই ট্রাকের সংঘর্ষে নিহত শাহিন আকন্দ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার গয়াহাট্টা এলাকার আলতাফ আকন্দের ছেলে। আর ভোর ৪টায় নিহত অজ্ঞাত নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, আজ ভোর ৪টার দিকে গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোল প্লাজার অদূরে বাস চাপায় এক নারী নিহত হয়। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি। অন্যদিকে আজ সকাল ৭টার দিকে একটি খালি ট্রাক সিরাজগঞ্জ থেকে বনপাড়ার দিকে আসছিল। এ সময় নাটোর-পাবনা মহাসড়ক হয়ে বেনাপোল থেকে একটি ফলবোঝাই ট্রাক সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। বনপাড়া হাটি কুমরুল মহাসড়কের কাছিকাটা নামক স্থানে পৌঁছালে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বনপাড়াগামী ট্রাকে থাকা ফল ব্যবসায়ী শাহীন আলী নিহত হন।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর শহিদুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ট্রাক দুটি জব্দ করতে পারলেও চালকেরা পালিয়ে গেছে। কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন তাঁরা।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ট্রাক দুটি জব্দ করা হয়েছে। নিহত অজ্ঞাত নারীর পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। দুই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর