সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

টক দইয়ের সঙ্গে যেসব খাবার খেলে হতে পারে বিপদ

প্রতিনিধির নাম / ১১৯ বার দেখা হয়েছে
আপডেট : January 24, 2025
টক দইয়ের সঙ্গে যেসব খাবার খেলে হতে পারে বিপদ

টক দই শরীরের জন্য দারুন উপকারী এবং পুষ্টিতে ভরপুর। প্রতিদিন একবাটি করে টক দই খেলে, একাধিক রোগের হাত থেকে সুরক্ষিত থাকতে পারবেন। কিন্তু সমস্যা হলো, টক দইয়ের সঙ্গে অনেক ধরনের খাবার খাওয়া যায় না। ভুল কোনও খাবারের সঙ্গে টক দই খেয়ে ফেললেই বিপদ। টক দইয়ে রয়েছে উপকারী ক্যালসিয়াম, ভিটামিন বি -২, ভিটামিন বি -১২, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম যা শরীরকে সুরক্ষিত রাখে। গরমকালে টক দই খেলে যে শুধু শরীর ঠান্ডাই থাকে তাই নয় এর পাশাপাশি খাবারও হজম হয়। টক দইয়ে শরীরের দূষিত পদার্থ বের করতে সাহায্য করে।

তবে এমন কয়েকটি খাবার আছে যা টক দইয়ের সঙ্গে খাওয়া উচিত নয়। কারণ, দইয়ের সঙ্গে এই খাবারগুলি খেলে শরীরে টক্সিন সৃষ্টি হয় যার ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সহজেই দুর্বল হয়ে পড়ে। টক দইয়ের সঙ্গে যেসব খাবার খাওয়া ঠিক নয়-

মাছ

দই কাতলা খেতে ভালোবাসেন অনেকেই। কিন্তু মাছের সঙ্গে টক দই না খাওয়াই ভালো। দই দিয়ে তৈরি মাছের কোনও পদ খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে। এমনকি ত্বকে অ্যালার্জি, র‍্যাশের সমস্যা দেখা দিতে পারে। মাছ ও দই একসঙ্গে খেলে দেহে টক্সিনের মাত্রা অত্যধিক পরিমাণে বেড়ে যায়।

পেঁয়াজ

পেঁয়াজ ও টক দই প্রায়শই খাওয়া হয়ে থাকে। কখনও কারি বানানোর জন্য, আবার কখনও রায়তায় কাজে লাগে টক দই। পেঁয়াজ ও টক দই একসঙ্গে খেতে ভালো লাগলেও এতে পেটের সমস্যা হতে পারে। গ্যাস, ব্লোটিং বা পেট খারাপ হতে পারে।

দুধ

দুধ থেকে দই তৈরি হলেও এই দুই খাবার একসঙ্গে খাবেন না। দুধ ও দই একসঙ্গে খেলে অন্ত্রের থাকা ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হয়। পাশাপাশি হজমের গণ্ডগোল বাড়ে। স্মুদি বানানোর সময়ে দুধ, না হলে দই ব্যবহার করবেন। দু’টো একসঙ্গে ভুলেও ব্যবহার করবেন না।

বিশেষ কিছু ফল

তরমুজ, আঙুর, কমলালেবু, শসা, মুসাম্বি লেবুর মতো ফলে পানির পরিমাণ বেশি থাকে। তা ছাড়া লেবুজাতীয় ফলে অ্যাসিডিক উপাদান থাকে। এই ধরনের ফলের সঙ্গে টক দই মিশিয়ে খেলে হজমের সমস্যা হবে। এই ফুড কম্বিনেশন সহজে হজম হয় না।

চিনি

টক দইতে চিনি মিশিয়ে খাওয়ার অভ্যাস যাদের আছে এটি অন্ত্রে খারাপ ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়িয়ে দেয়, যা পেটের গণ্ডগোলের অন্যতম কারণ। যদিও চিনি কখনওই স্বাস্থ্যের জন্য উপযোগী নয়। তাই দইয়ের সঙ্গে চিনি ভুলেও মেশাবেন না। তবে মধু মেশাতে পারেন।

ভাজাভুজি

তেলে ভাজা জাতীয় খাবার খেলে তার সঙ্গে টক দই না রাখাই ভালো। ডুবো তেলে ভাজা মশলাদার খাবার ভারী হয় এবং হজম হতেও সময় নেয় বেশি। তার সঙ্গে যদি আবার টক দই খান, বিপদ আরও বেশি। এতে গ্যাস-অম্বল হতে পারে।

আমের সঙ্গে দই

গরমকালে আমের সঙ্গে দই খেতে বেশ ভালো লাগে। কিন্তু আয়ুর্বেদ মতে, ভুলেও আমের সঙ্গে টক দই খাওয়া ঠিক নয়। এই খাবার একসঙ্গে খেলে নানা সমস্যার সৃষ্টি হতে পারে। আসলে এই খাবার দুটি একে অপরের থেকে ভিন্ন। এ কারণে হজমে সমস্যা দেখা দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর