সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

নাকের ‘ব্ল্যাকহেডস’ দূর করার উপায়

প্রতিনিধির নাম / ১৫১ বার দেখা হয়েছে
আপডেট : January 24, 2025
নাকের ‘ব্ল্যাকহেডস’ দূর করার উপায়

শীতে বায়ু দূষণ বেড়েছে। বাতাসে ধুলাবালুর প্রকোপ অনেক বেশি। এ সময় ত্বকে ধুলাবালু ঢুকে প্রথমে সাদা শাল বা হোয়াইটহেডসে পরিণত হয়। এগুলো ক্রমে ব্ল্যাকহেডসে রূপান্তরিত হয়। যদি শুরু থেকেই সাদা শালগুলো দূর করা যায়, তাহলে ব্ল্যাকহেডস হওয়া থেকে রক্ষা পাওয়া সম্ভব। ঘরে বসেই ব্ল্যাকহেডস দূর করতে কিছু পরামর্শ রইল।

এক. আঙুলের ডগায় মধু নিয়ে নাকে ও চোয়ালে ঘুরিয়ে ঘুরিয়ে কিছু সময় মালিশও করতে পারেন। এরপরকুসুমগরম পানি দিতে নাকের ত্বক ধুয়ে নিন।

দুই. গ্রিন টি-এর পেস্ট বানিয়ে নাকে ১০ মিনিটের জন্য লাগিয়ে রাখতে পারেন। তারপর আলতো করে ঘঁষে ব্ল্যাকহেডস তুলে ফেলতে হবে। এ পর্যায়ে পরিষ্কার পানি দিয়ে নাক ধুয়ে ফেলতে হবে।

তিন. চালের গুঁড়ার সঙ্গে এ চা চামচ টক দই ও দুই-তিন ফোঁটা মধু মিশিয়ে স্ক্রাবার হিসেবেও ব্যবহার করতে পারেন নাকে-চোয়ালে। এরপর মৃদু মালিশ করে ব্ল্যাকহেডস দূর করে নিতে পারেন।

চার. লোশন বা ম্যাসাজ ক্রিমের সঙ্গে পেট্রোলিয়াম জেলি মিশিয়ে হালকা করে নাকে কিছু সময় মালিশ করুন। নাকের ত্বক নরম হলে গরম পানিতে রুমাল ভিজিয়ে হালকা চাপ দিয়ে সাদা শালগুলো তুলে নিতে পারেন।

উল্লেখ্য, অনেকের মানসিক চাপের কারণেও নাকের ওপর ব্ল্যাকহেডস জমে। যারা মানসিক সমস্যায় ভুগছেন তারা মানসিক স্বস্তি ফেরাতে ইয়োগা করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর