নিয়মিত শরীরচর্চা করতে পারছেন না কিংবা ডায়েটে নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছেন; তারা অভ্যাস করুন একটি বিশেষ পানীয়। এ পানীয়তে একদিকে শরীরের বাড়তি মেদ, ওজন কমবে। অন্যদিকে নিয়ন্ত্রণে থাকবে উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক সমস্যাও।
ভাবছেন কোন পানীয়? এটি হলো তেঁতুলের রস। বিশেষজ্ঞরা বলছেন, তেঁতুলের রস শরীরে এইচসিএ বা হাইড্রোক্সিসিট্রিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে পেটের অতিরিক্ত চর্বি গলাতে সাহায্য করে।
নিয়মিত তেঁতুল খেলে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে। ছবি: সংগৃহীত
তেঁতুলে বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ রয়েছে। যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। তেঁতুল রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও কমায়।
তেঁতুলে থাকা অ্যাসিড সেরোটোনিন নিউরোট্রান্সমিটারের মাত্রা বাড়িয়ে খিদে কমায়। যা ওজন কমানোর জন্য খুবই কার্যকরী। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে তেঁতুল খুব ভালো কাজ করে।
নিয়মিত তেঁতুল খেলে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে। তেঁতুলের মধ্যে থাকা অ্যাসকরবিক অ্যাসিড খাবার থেকে আয়রন সংগ্রহ করে শরীরের বিভিন্ন কোষে তা পৌঁছে দেয়। ফলে মস্তিষ্কের কার্যকারিতা বেড়ে যায়।
এছাড়া বদহজম, ঠান্ডা লাগা, সর্দিকাশির সমস্যা থেকে রেহাই পেতেও তেঁতুলের পানীয় নিয়মিত খেতে পারেন। বিশেষ পানীয় তৈরি করতে এক গ্লাস কুসুম গরম পানিতে তেঁতুল, গোলমরিচ, পুদিনা পাতা, লেবুর টুকরো মিশিয়ে নিন।