সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় বাদাম! বশে রাখে খারাপ কোলেস্টেরল

প্রতিনিধির নাম / ১১৮ বার দেখা হয়েছে
আপডেট : January 24, 2025
হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় বাদাম! বশে রাখে খারাপ কোলেস্টেরল

চলছে শীতকাল। আর শীত পড়লেই বেড়ে যায় হার্ট অ্যাটাকের আশঙ্কা। এই সময় বাইরের ঠান্ডা আবহাওয়ার কারণে রক্তনালিগুলো সংকুচিত হয়ে যায়। এর ফলে বাড়তে থাকে রক্তচাপ। এই বেড়ে যাওয়া রক্তচাপই হার্ট অ্যাটাকের আশঙ্কা বাড়িয়ে দেয়।

এই সময় অলসতার অভাবে নিয়মিত শরীরচর্চা করাও হয় না। অন্যদিকে বেড়ে যায় তেলঝাল ও রাস্তার ফাস্টফুড খাওয়ার প্রবণতা। কারণ, ঠান্ডায় এসব খাবারই বেশি খেতে মন চায়। বেড়ে যায় কোলেস্টেরল, বাড়ে হৃদরোগ। বাদাম খেলে কমে যায় হার্ট অ্যাটাকের সেই ঝুঁকি।

কিন্তু এই খাবারটিতে কী এমন রয়েছে?

পুষ্টিবিদরা বলছেন, বাদামে প্রচুর পরিমাণে আনস্যাচুরেটেড ফ্যাট রয়েছে। এটি রক্তের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। শরীর থেকে কোলেস্টেরল কমলে হার্ট অ্যাটাকের ঝুঁকিও অনেকটা কমে যায়।

বাদামের মধ্যে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। এটি হৃদযন্ত্র এবং রক্তনালির জন্য উপকারী। রক্তে থাকা ‘ট্রাইগ্লিসারাইড’ নামক এক বিশেষ ধরনের ফ্যাট হৃৎস্পন্দনে ব্যাঘাত ঘটাতে পারে। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রক্ত থেকে সেই বিশেষ ফ্যাটের মাত্রা কমাতে সাহায্য করে।

বাদামে প্রচুর পরিমাণে ফাইবারও রয়েছে। রক্তে লিপিড প্রোফাইলের মাত্রা ঠিক রাখতে ফাইবার সমৃদ্ধ বাদাম বেশ উপকারী। এছাড়া নিয়মিত ফাইবার খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে অনেকটাই।

বাদামে আরও রয়েছে ভিটামিন ই। এটি হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এছাড়া শরীর সুস্থ রাখতেও ভিটামিন ই একটি মৌলিক ভিটামিন হিসাবে কাজ করে। তবে শুধু বাদাম খেলেই চলবে না, সঙ্গে অলসতা এড়িয়ে নিয়মিত শরীরচর্চাটাও করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর