সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

লবণ পানিতে গোসলের যত উপকারিতা

প্রতিনিধির নাম / ১৫৫ বার দেখা হয়েছে
আপডেট : January 25, 2025
লবণ পানিতে গোসলের যত উপকারিতা

পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য প্রতিদিনই গোসল করি আমরা। গোসল করেও যে শারীরিকভাবে উপকৃত হওয়া সম্ভব, তা অনেকেরই জানা নেই। তবে সেই গোসল হতে হবে লবণ পাণিতে।

চলুন জেনে নেওয়া যাক লবণ পানিতে গোসলের উপকারিতাগুলো—

ডিটক্সিফিকেশন

কুসুম গরম পানির সঙ্গে লবণ মিশিয়ে গোসল করলে শরীর থেকে ত্বকের অতিরিক্ত টক্সিন বেরিয়ে যায়। লবণ কোষের মুখগুলোকে খুলে দেয়, যা লবণে থাকা মিনারেলসগুলো শুষে নেয়। ফলে শরীরের সব ময়লা বেরিয়ে গিয়ে ত্বক হয়ে ওঠে মসৃণ এবং উজ্জ্বল।

তারুণ্য ধরে রাখে

বয়সে তারুণ্য ধরে রাখতে সবাই চায়। লবণ পানি দিয়ে গোসল করলে মুছে যাবে ত্বকের সব বলিরেখা। লবণ ত্বকের ময়েশচার ধরে রাখতে সহায়তা করে। যার ফলে ত্বকে বলিরেখা পড়ে না।

ত্বকের জন্য ভালো

গোসলের পানির মধ্যে লবণ মিশিয়ে গোসল করলে ত্বক উজ্জ্বল হবে। লবণে থাকা ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম যা ত্বকের মধ্যে গিয়ে ত্বকের কোষগুলোকে নতুনভাবে গঠন করে সতেজ ও উজ্জ্বল ত্বকের উপহার দেবে আপনাকে।

রক্ত সঞ্চালন বৃদ্ধি

সারাদিন বাইরে কাজ শেষে বাড়িতে এসে লবণ পানি দিয়ে গোসল করে নিন। এতে নিজেকে অনেক বেশি সতেজ লাগবে। লবণ শরীরের রক্ত চলাচল ঠিক রাখতে সাহায্য করে। ফলে ক্লান্তি একেবারেই ছুঁতে পারে না।

বিভিন্ন রোগ নিরাময়

লবণ পানিতে গোসলের মাধ্যমে অস্টিও আর্থারাইটিস, নিদ্রাহীনতা, চুলকানি এই সমস্ত রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর