সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

কাঠবাদামের খোসা ফেলে না দিয়ে যেভাবে ব্যবহার করতে পারেন

প্রতিনিধির নাম / ১১১ বার দেখা হয়েছে
আপডেট : January 26, 2025
কাঠবাদামের খোসা ফেলে না দিয়ে যেভাবে ব্যবহার করতে পারেন

সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পানিতে ভেজানো কাঠবাদাম খান অনেকে। কিন্তু এর খোসা হজম হয় না। তাই সেগুলো ফেলে দেন। পুষ্টিবিদরা বলেন, কাঠবাদামের খোসায় ফাইবারের পরিমাণ বেশি থাকে তাই অনেকে তা হজম করতে পারেন না। কাঠবাদামের খোসা সরাসরি না খেলেও অন্যভাবে তা কাজে লাগানো যায়।

কাঠবাদামের খোসার নানা উপকারিতা রয়েছে। তাই এটি ফেলে না দিয়ে চমৎকার কিছু কাজে ব্যবহার করা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু আলোচনা করা হলো—

প্রাকৃতিক স্ক্রাব: কাঠবাদামের খোসা দিয়ে তৈরি করতে পারেন স্ক্রাব। প্রাকৃতিক এই উপাদানের মধ্যে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট। ত্বকের ওপর জমে থাকা মৃত কোষ দূর করতেও সাহায্য করে এটি। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে এবং ফ্রি র‌্যাডিক্যালের ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে এটি। একটি ছোট পাত্রে কাঠবাদামের খোসা, নারকেল তেল এবং সামান্য মধু মিশিয়ে মুখে মেখে নিন। হালকা হাতে মাসাজ করুন। হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

পুষ্টিকর পানীয়: অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানে সমৃদ্ধ কাঠবাদামের খোসা দিয়ে পুষ্টিকর পানীয়ও তৈরি করা যায়। প্রদাহ দূর করতে এবং হজম সংক্রান্ত সমস্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এই পানীয়। পাত্রে পানি ফুটে উঠলে তার মধ্যে কাঠবাদামের খোসাগুলো দিয়ে দিন। এক টুকরা আদা বা দারুচিনি দেওয়া যেতে পারে। স্বাদের জন্য অনেকে এই পানীয়ে মধুও মেশান। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চাইলে ক্যাফেইন-মুক্ত এ পানীয় পান করতে পারেন।

গাছের সার: শুধু মানবদেহে নয়, গাছের ভালো সার হিসেবেও কাঠবাদামের খোসা ব্যবহার করা যায়। যেহেতু এ উপাদানটি মাটির সঙ্গে সহজে মিশে যায়, তাই সেখান থেকে পরিবেশে কোনও রকম দূষণ ছড়ানোর ভয় থাকে না। সার তৈরি করতে প্রথমে বাদামের খোসা ভাল করে রোদে শুকিয়ে নিন। চাইলে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন। তরকারির খোসা, ডিমের খোসা, ফেলে দেওয়া চা পাতার সঙ্গে কাঠবাদামের খোসার গুড়া মিশিয়ে কম্পোস্ট সার তৈরি করে গাছের গোড়ায় দিতে পারেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর