সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

মধু ও লবঙ্গ একসঙ্গে মিশিয়ে খাওয়ার উপকারিতা

প্রতিনিধির নাম / ১১৩ বার দেখা হয়েছে
আপডেট : January 27, 2025
মধু ও লবঙ্গ একসঙ্গে মিশিয়ে খাওয়ার উপকারিতা

মধু শরীরের জন্য কতটা উপকারী তা কমবেশি সবারই জানা। অন্যদিকে মসলা হিসেবে পরিচিত লবঙ্গও স্বাস্থ্যেন জন্য বেশ উপকারী। আয়ুর্বেদ মতে, মধু এবং লবঙ্গে পাওয়া সমস্ত পুষ্টিকর উপাদান স্বাস্থ্যের জন্য খুব উপকারী প্রমাণিত হতে পারে। এ কারণে কেউ যদি দুটি জিনিস একসাথে সঠিক পরিমাণে খাওয়া শুরু করেন, তাহলে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার খপ্পরে পড়া এড়াতে পারবেন। এই দুটি উপাদান সঠিক উপায়ে ব্যবহার করার পদ্ধতি জেনে নিন। যেমন-

এক চামচ মধুর সঙ্গে এক চিমটি লবঙ্গের গুঁড়ো মিশিয়ে নিতে হবে। এই দুটি উপাদানের সংমিশ্রণ নিয়মিত গ্রহণ করলে আপনার স্বাস্থ্যকে শক্তিশালী করতে পারেন। বুকে জমে থাকা কাশি বা কফ থেকে মুক্তি পেতে এভাবে মধু ও লবঙ্গ একসঙ্গে খেতে পারেন।

ডায়েট প্ল্যানে মধু এবং লবঙ্গ অন্তর্ভুক্ত করে আপনি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বাড়িয়ে তুলতে পারেন। বারবার অসুস্থ হওয়া এড়াতে আপনাকে অবশ্যই এই সংমিশ্রণটি চেষ্টা করতে হবে। মুখের আলসার থেকে মুক্তি পেতে মধু এবং লবঙ্গ একসাথে খাওয়া যেতে পারে।

মধুতে ভিটামিন বি, ক্যালসিয়াম, দস্তা, আয়রন এবং তামা সহ প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে। সেই সঙ্গে লবঙ্গে রয়েছে ফসফরাস, ম্যাগনেসিয়াম, ফোলেট, ফাইবার, ভিটামিন, পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট। সুস্থ থাকতে তাই নিয়মিত এই দুটি উপাদান একসঙ্গে খান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর