সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

একনি সমস্যা দূর করে ৮ খাবার

প্রতিনিধির নাম / ১১০ বার দেখা হয়েছে
আপডেট : January 29, 2025
একনি সমস্যা দূর করে ৮ খাবার

ত্বকের যেসব সমস্যা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি সমস্যা হলো ‘একনি’। সাধারণত ত্বকে অতিরিক্ত তেল অথবা নিম্নমানের স্কিন প্রোডাক্ট ব্যবহারের কারণে একনিজনিত সমস্যা দেখা দেয়। তাই ত্বকের একনি সমস্যা এড়াতে কী খাবেন তা নিয়ে বিস্তারিত তথ্য থাকছে আজকের আয়োজনে-

মুখে একনি সমস্যা দেখা দিলে তা আপনার সৌন্দর্যকে অনেকটা কমিয়ে দেয়। সেইসঙ্গে আপনার আত্মবিশ্বাসও অনেকটা কমে যায় এই ‘একনির’ জন্য। বিশেষজ্ঞরা একনি সমস্যা দূর করতে কিছু বিশেষ খাবার খাওয়ার পরামর্শ দেন। এগুলো হলো-

১। পানি: শরীরে পুষ্টি এবং অক্সিজেন বহন করতে পানির গুরুত্ব অপরিসীম। নিয়মিত ৩ লিটার পানি পান করার অভ্যাস শরীরের বিভিন্ন অঙ্গ পুষ্ট করার পাশাপাশি ব্রণ ও একনির বিরুদ্ধে লড়াই করে।

২। লেবুর রস: লেবুর রস অ্যাসিড বর্জ্য দূর করতে এবং লিভারকে সাইট্রিক অ্যাসিড দিয়ে পরিষ্কার করতে সাহায্য করে। রক্তের বিষাক্ত পদার্থ দূর করে এনজাইম তৈরি করতে সহায়তা করে যা আপনার ত্বককে সতেজ এবং উজ্জ্বল রাখে।

৩। তরমুজ: ত্বকের দাগ দূর করতে তরমুজ খুবই উপকারী। এটি ভিটামিন এ, বি এবং সি সমৃদ্ধ তরমুজ ত্বককে সতেজ, উজ্জ্বল এবং হাইড্রেটেড রাখে। এটি ত্বকে ব্রণ হওয়ার প্রবণতা রোধ করে এবং ব্রণের দাগও দূর করে।

৪। দই: একনি প্রতিরোধে প্রতিদিন দুপুরের খাবারের পর দই খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। দইতে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ থাকায় এটি ত্বক পরিষ্কার করতে এবং ত্বকের আটকে থাকা ছিদ্রকে অবরুদ্ধ করতে কার্যকর।

৫। আখরোট: নিয়মিত আখরোট খাওয়া ত্বকের মসৃণতা ও কোমলতা বাড়াতে সাহায্য করে। আখরোটের তেলে লিনোলিক অ্যাসিড থাকে যা ত্বকের গঠন বজায় রাখতে সাহায্য করে। এটি ত্বককে ভালো হাইড্রেটেড ও একনি মুক্ত রাখে।
আরও পড়ুন: মেদ,ওজন আর বিভিন্ন রোগের সমাধান এক পানীয়তেই!

৭। বাদাম: ত্বকের গুরুত্বপূর্ণ উপাদান সেলেনিয়াম বাদাম জাতীয় খাবার থেকে আসে। গবেষণা দেখা গেছে ত্বকে সেলেনিয়ামের মাত্রা বেশি হলে সূর্যরশ্মি থেকে ক্ষতির মাত্রা কমে।

৮। আপেল: আপেলে প্রচুর পেকটিন থাকে যা ব্রণের শত্রু বলে গন্য। তাই ত্বককে ভালো আর একনিমুক্ত রাখতে নিয়মিত আপেল খান।

সর্বোপরি একটি সুষম খাদ্য খাওয়া একটি স্বাস্থ্যকর ত্বকের সেরা উপায়। কম চর্বিযুক্ত দুগ্ধজাত পণ্যে ভিটামিন এ থাকে যা স্বাস্থ্যকর ত্বকের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এছাড়া ত্বকে অলিভ অয়েলের ব্যবহার লোমকূপের ছিদ্র আটকে না রেখে ত্বকে শোষণ করে। এই প্রক্রিয়া ত্বককে শ্বাস নিতে দেয় যা ব্রণ ও ‘একনি’ প্রতিরোধে সাহায্য করে।

তাই ত্বককে ব্রণ ও একনিমুক্ত করতে প্রতিদিনের ডায়েটে উল্লিখিত ৮ খাবার রাখার চেষ্টা করুন। পাশাপাশি এড়িয়ে চলুন অয়েলি ও ভাজাপোড়া খাবার। আর বাইরে থেকে ত্বকের যত্নে ব্যবহার করুন অলিভ ওয়েল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর