সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

দিনে কতবার গ্রিন টি পান করা যাবে

প্রতিনিধির নাম / ৮৭ বার দেখা হয়েছে
আপডেট : January 29, 2025
দিনে কতবার গ্রিন টি পান করা যাবে

স্বাস্থ্য সচেতন ব্যক্তি সবার আগে খাদ্য তালিকা থেকে বাদ দেয় চিনি। এরপরই সম্ভবত যোগ করে গ্রিন টি। স্বাদ, গন্ধ, রং কোনোটাই চায়ের মতো মনে হয় না এই পানীয়। সাধারণ চা খেয়ে অভ্যস্ত যারা, তাদের হঠাৎ গ্রিন টি খেতে শুরু করলে স্বাদ একটু অদ্ভুত ঠেকতে পারে। তবে এতে অভ্যস্ত হয়ে গেলে তা আর মনে হবে না।

এই পানীয় পানের অনেক উপকারী দিক আছে। তবে সব ভালোরও একটা শেষ থাকে। গ্রিন টি পানের ক্ষেত্রেও আছে। দিনে একের পর এক এই চা না খেয়ে বরং রয়েসয়ে বুঝেশুনে খাওয়া উচিত। বিশেষজ্ঞদের মতে, দিনে সর্বোচ্চ তিনবার খেতে পারেন এই চা।

বেশি না খাওয়ার কারণও আছে। প্রতিদিন ২ থেকে ৩ কাপের বেশি গ্রিন টি খেলে শরীরে অতিরিক্ত পলিফেনল প্রবেশ করতে পারে। একজন মানুষের জন্য প্রতিদিন মোট ২৪০ থেকে ৩২০ মিলিগ্রাম পলিফেনল যথেষ্ট। বেশি হওয়া ভালো না। তাই সীমিত করা উচিত এই চা পান।

এখন কথা হলো, গ্রিন টি কেন খাবেন? প্রথমত এটি আপনার শরীর ও মনের শান্তির জন্য জরুরি। বিশ্বজুড়ে স্বাস্থ্যকর পানীয় হিসেবে উপরের দিকেই আছে গ্রিন টি এর নাম। এক কাপ চা আপনাকে দিনভর সতেজ ও সুস্থ রাখবে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, পলিফেনল এবং ফ্ল্যাভোনয়েড রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ফ্লু, কাশি থেকেও রক্ষা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর