বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ফের ৩ রিমান্ডে সালমান-মামুন

প্রতিনিধির নাম / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট : January 29, 2025
ফের ৩ রিমান্ডে সালমান-মামুন

নিজস্ব প্রতিবেদক : 

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর মিরপুর থানাধীন এলাকায় আসিফ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান ও পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৯ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম আজহারুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলতাফ হোসাইন তাদের ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি পেশ করেন। শুনানি শেষ আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর থানাধীন এলাকায় গত ১৯ জুলাই আন্দোলনে অংশ নেন আসিফ। এদিন সন্ধ্যা সাড়ে সাতটায় আসামিদের ছোড়া গুলিতে আহত হলে সহযোদ্ধারা তাকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় পরের দিন তিনি মারা যান। এ ঘটনায় গত ১ নভেম্বর মিরপুর থানায় ২২ জনকে আসামি করে একটি মামলা হয়। এ মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ৪ ও সালমান এফ রহমান ৭ নম্বর এজাহার নামীয় আসামি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর