সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

কোন মশলায় চুল পড়া কমবে?

প্রতিনিধির নাম / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট : January 30, 2025
কোন মশলায় চুল পড়া কমবে?

অনেকেই চুল পড়ার জন্য রুক্ষ আবহাওয়াকে দায়ী করেন। একইসঙ্গে কেউ আবার দাবি করতে পারেন, গরমকালে মাথা ঘামলেও চুল পড়ে। নারীদের আবার মাসিক হওয়ার আগে-পরেও চুল ঝরার পরিমাণ বেড়ে যায়। সুতরাং কারণ যা-ই হোক না কেন, চুল পড়া বন্ধ করাই আসল লক্ষ্য। তবে রূপবিশেষজ্ঞরা বলছেন, প্রত্যেকের বাড়িতে রান্নাঘরে এমন কিছু জিনিস রয়েছে, যা চুল পড়া রোধ করতে সাহায্য করতে পারে।

রান্নাঘরে এমন কী কী থাকে?

মেথি

চুল ঝরা রুখতে মেথির ব্যবহার নতুন নয়। নারকেল তেলে মেথিদানা ফুটিয়ে মাথায় মালিশ করলে মাথার ত্বকে রক্ত চলাচল বাড়ে। এ ছাড়া প্রোটিন এবং নিকোটিনিক এসিডে ভরপুর মেথি। এই সব উপাদান চুল পড়া রোধ করতে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে।

কালোজিরা

মাথার ত্বকের প্রদাহজনিত সমস্যা নিরাময় করে কালোজিরা। মাছের ঝোলে কালোজিরা তো দিতেই হয়। নারকেল তেলের সঙ্গে কালোজিরা ফুটিয়ে মাথায় মাখলে চুল ঝরা বন্ধ করা যায়। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, অকালপক্বতা রোধ করতেও এই মশলাটির যথেষ্ট ভূমিকা রয়েছে।

তিসি

সকালে ঘুম থেকে উঠে তিসি ভেজানো পানি খান অনেকেই। ওই তিসি বীজে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। চুলের ঘনত্ব বাড়িয়ে তুলতে এবং স্বাভাবিক জেল্লা ধরে রাখতে সাহায্য করে এই উপাদানটি। কোলাজেন উৎপাদনে উদ্দীপক হিসেবে কাজ করে এই বীজটি। যা নতুন চুল গজানোর পক্ষে অনুকূল পরিবেশ তৈরি করে। নারকেল তেল বা অলিভ অয়েলেও তিসি ফুটিয়ে মাখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর