সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

টাক পড়া আটকাতে ব্যবহার করুন রসুন

প্রতিনিধির নাম / ১৩৪ বার দেখা হয়েছে
আপডেট : January 30, 2025
টাক পড়া আটকাতে ব্যবহার করুন রসুন

চুল ঝরা কী ভাবে আটকানো যায়, সেটা ভাবতে ভাবতেই মাথা অর্ধেক ফাঁকা হয়ে যেতে বসেছে অনেকের। চুল পড়া আটকাতে না পেরে অনেকেই হাল ছেড়ে দিয়েছেন। বাজারচলতি নামী সংস্থার দামি প্রসাধনী থেকে ঘরোয়া নানা উপায়, চুলের গোড়া শক্ত করার হাজার চেষ্টা করেও বিশেষ লাভ হয়নি কিছু। অগত্যা টাক পড়ে যাওয়ার জন্য অপেক্ষা করা ছাড়া, আর কিছু করার নেই বলেই ধরে নিয়েছেন অনেকে। রসুনের ওপর এক বার ভরসা করে দেখবেন?

রসুন এমনিতে রূপচর্চার ক্ষেত্রে বেশ উপকারী। তবে চুল পড়া আটকাতে যে কাজে আসতে পারে, তা অনেকেরই অজানা। রসুনে রয়েছে সালফার, যা চুল পড়া আটকায়। মাথার ত্বকের সংক্রমণ ঠেকাতেও রসুনের ভূমিকা অনবদ্য। রসুনে রয়েছে অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান, যা সংক্রমণের ঝুঁকি কমায়।

চুল পড়া ঠেকাতে কী ভাবে ব্যবহার করবেন রসুন?

রসুন শুকিয়ে প্রথমে গুঁড়ো করে নিতে হবে। একেবারে পাউডারের মতো মিহি হতে হবে। এই পাউডার তেলের মিশিয়ে রেখে দিতে হবে। শ্যাম্পু করার আগের রাতে ভালো করে এই তেল চুলের গোড়ায় মালিশ করতে হবে। চুলে তেল মেখে ১০-১৫ মিনিট মাথায় রেখে দিতে হবে।

তেল মাখতে না চাইলে অন্য ভাবেও ব্যবহার করতে পারেন রসুনের পাউডার। অ্যালো ভেরা জেলের সঙ্গে এই পাউডার মিশিয়ে একটা পেস্ট বানিয়ে চুলের গোড়ায় ভালো করে লাগাতে পারেন। তাতে অনেকটাই উপকার পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর