সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

দাঁতের যে সমস্যাগুলোতে একেবারেই অবহেলা নয়

প্রতিনিধির নাম / ১১৯ বার দেখা হয়েছে
আপডেট : January 31, 2025
দাঁতের যে সমস্যাগুলোতে একেবারেই অবহেলা নয়

দাঁত সম্ভবত মানুষের শরীরের সেই অংশ, যার অবদান সৌন্দর্য রক্ষায় সবচেয়ে বেশী, অথচ তার প্রতিই মানুষ সবচেয়ে বেশী উদাসীন থাকে। দাঁতের রোগ নিয়ে আলোচনার আগে প্রয়োজন দাঁত সম্পর্কে একটু বিশদভাবে জানা। দাঁতের সবচেয়ে কমন যে সব রোগ হয়ে থাকে, তার মধ্যে এই রোগগুলো উল্লেখযোগ্য।

১. ক্যারিজ, ক্যাভিটি অথবা ক্ষয়রোগ

২. মাড়ি থেকে রক্তক্ষরণ

৩. মুখে দুর্গন্ধ

৪. দাঁতে ব্যাথা

৫. দাঁত শিরশির করা (ঠান্ডা, গরম, টক বা মিষ্টি খেলে)

৬. দাঁত ধীরে ধীরে হলদেটে হয়ে যাওয়া

৭. দাঁত নড়ে যাওয়া ইত্যাদি

গবেষণা থেকে জানা যায় যে, শর্করা জাতীয় খাদ্য (Carbohydrates) এর হজম প্রক্রিয়া মুখগহবর থেকেই শুরু হয়। আমাদের মুখগহবরে প্রচুর ব্যাকটেরিয়ার বসবাস রয়েছে, যার মধ্যে একটি বড় ব্যাকটেরিয়া গ্রুপ হচ্ছে Streptococcus ও lactobacillus গ্রুপ। এদের কাজ মূলত শর্করা কে ভেঙ্গে এসিড তৈরীর প্রক্রিয়া শুরু করা, যা শর্করা জাতীয় খাদ্য হজম প্রক্রিয়া শুরুর অন্যতম ধাপ। এই এসিড জাতীয় পদার্থ যদি মুখের ভেতরে বেশীক্ষন থাকে তাহলে তা দাঁতের এনামেলকে ক্ষয় করতে শুরু করে। এখান থেকেই আস্তে আস্তে ক্ষয় হতে হতে একসময় দেখা দেয় ডেন্টাল ক্যারিজ।

বাইরে থেকে দেখতে হয়ত ক্যারিজ টা অনেক ছোট মনে হতে পারে, কিন্তু ভিতরের দিকে অনেক বড় ব্যাপ্তি থাকতে পারে, যা ডাক্তারী পরিক্ষা ছাড়া খালি চোখে বোঝা সম্ভব না। তাই উপর থেকে দেখে ‘ছোট্ট একটা ফুটা’ বলে ভুল ধারণা নিয়ে থাকবেন না।

দিনে ব্রাশ করতে ভুলে গেলেও, রাতে শোবার আগে অবশ্যই ব্রাশ করুন। নিজের বাচ্চা কে ব্রাশ করানোর অভ্যাস করুন। এই ছোট অভ্যাসটা আপনার বাচ্চার মুখের সুস্বাস্থ্য নিশ্চিত করবে।

দাঁতপোকা বলতে কিছু নেই। ক্যারিজকেই সাধারণ ভাষায় দাঁতের পোকা বলে সবাই অভিহিত করে। ফুটপাথে বসা প্রতারক দের দাঁতের ভেতর থেকে বের করা পোকা দেখে বিভ্রান্ত হবেন না। এবং অবশ্যই দাঁতের দাক্তারের কাছে দেখানোর আগে তার বিএমডিসি নিবন্ধন সম্পর্কে নিশ্চিত হয়ে নিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর