সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

নানান রঙের ক্যাপসিকামের পুষ্টিগুণ

প্রতিনিধির নাম / ১১১ বার দেখা হয়েছে
আপডেট : February 1, 2025
নানান রঙের ক্যাপসিকামের পুষ্টিগুণ

ব্যস্ততার এই যুগে যে সবজিগুলো একটা মানুষের প্রতিদিন খাওয়া উচিত, ক্যাপসিকাম তার মধ্যে অন্যতম। এটি শরীরের নানা চাহিদা পূরণ করে, পাশাপাশি দীর্ঘদিনের কোনো অসুখ থেকে উপশম পাওয়া যায়। সবুজ-লাল-হলুদ বাহারি রঙের ক্যাপসিকাম কেবল খাবারের স্বাদ ও সৌন্দর্যই বাড়ায় না, এর রয়েছে অনেক পুষ্টিগুণ। ক্যাপসিকামে রয়েছে কার্বোহাইড্রেট, সুগার, ডায়াটারি ফাইবার, পানি, ভিটামিন এ, বেটা-ক্যারোটিন, ফলেট, ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পানি, সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাসসহ আরও অনেক উপকারী উপাদান। তাই নিয়মিত ক্যাপসিকাম খেলে থাকতে পারবেন সুস্থ। আসুন জেনে নেই ক্যাপসিকামের পুষ্টিগুণ সম্পর্কে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে: ভিটামিন সি এবং কে দেহের সার্বিক উন্নয়নে কাজ করে। এতে করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় অনেকাংশে, যার ফলে ছোটোখাটো নানা রোগ থেকে মুক্ত থাকা সম্ভব হয়।

ক্যান্সার প্রতিরোধ করে: ক্যাপসিকামের অ্যান্টি-অক্সিডেন্ট ও প্রদাহদূরকারী উপাদানগুলি স্বাস্থ্যের পক্ষে ভাল অ্যান্টি-ক্যানসার এজেন্ট। এতে সালফার যৌগ ছাড়াও ক্যারোটেনয়েড লাইকোপেন পাওয়া যায় যা বিভিন্ন ধরণের ক্যানসার প্রতিরোধ করে।

ডায়াবেটিস প্রতিরোধ করে: এই সবজিটি ডায়াবেটিস নিয়িন্ত্রণ করতেও কার্যকর এবং রক্তে শর্করার মাত্রা স্থির রাখে।

দৃষ্টিশক্তির সমস্যা দূর করে: এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং বেটা ক্যারোটিন যা দৃষ্টিশক্তি সংক্রান্ত নানা সমস্যা দূর করে এবং দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে।

ওজন কমায়: ক্যাপসিকামের অ্যাক্টিভেটিং থার্মোজেনেসিস এবং হজম শক্তি উন্নত করার ক্ষমতা দ্রুত ওজন কমাতে সহায়ক। ক্যাপসিকাম দেহের বাড়তি ক্যালরি পূরণে কাজ করে। ফলে চর্বি থেকে যে ওজন বৃদ্ধি পায়, তা হ্রাস করে।

উচ্চ রক্তচাপের সমস্যা কমায়: ক্যাপসিকামের ক্যাপসাইসিন উচ্চ রক্ত চাপের সমস্যা নিয়ন্ত্রনে রাখতে সহায়তা করে।

হজম সংক্রান্ত নানা সমস্যা দূর করে: ক্যাপসিকামের জুস হজম সংক্রান্ত নানা সমস্যা ও পেটের পীড়া জনিত রোগ যেমন গ্যাস হওয়া, ডায়রিয়া, ডিসপেপসিয়া ইত্যাদি দূর করতে সহায়তা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর