সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

কোন কোন ভিটামিনের অভাবে ক্ষুদা কমে যায়

প্রতিনিধির নাম / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট : February 2, 2025
কোন কোন ভিটামিনের অভাবে ক্ষুদা কমে যায়

খাবারে অরুচি আসা কিংবা ক্ষুদা কমে যাওয়া এখন অনেকেরই প্রধান সমস্যা। যেকোনো বয়সেই এমন সমস্যা দেখা দিতে পারে। তবে বয়স্ক ও শিশুদের মধ্যে খাবারের অরুচি হওয়া বেশি দেখা যায়। ক্ষুদা কমে গেলে খাবার খাওয়ার ইচ্ছে কমে যায়। খাবার সামনে থাকলেও রুচি থাকে না। তাই অল্প খেলেই অস্বস্তি লাগে। এমন লক্ষণকে ক্ষুদামন্দাও বলা যায়।

ক্ষুদামন্দা বা ক্ষুদা কমে যাওয়ার পেছনে বেশকয়েকটি কারণই থাকতে পারে। তবে শরীরে ভিটামিনের অভাব হলেও এমন লক্ষণ দেখা দিতে পারে। জানেন কি, শরীরে কোন ভিটামিনের অভাবে ক্ষুদা কমে যেতে পারে। খাবারে অরুচি হতে পারে।

বিশেষজ্ঞরা জানান, খাবারে অরুচি হতে পারে ভিটামিন বি-১২ এর অভাব হলে। এই ভিটামিন শরীরে শক্তি জোগাতে ও রক্ত বাড়াতে কাজ করে। শরীরে যখন এই ভিটামিনের কমতি দেখা দেয়, তখনই ক্ষুদা কমে যায়। খাবারের প্রতি অরুচি চলে আসে। এই ভিটামিনের অভাব পূরণে নিয়মিত মাছ, মাংস, ডিম, দুধ ও চিজ খেতে হবে।

আবার ভিটামিন বি-১ বা থিয়ামিনের ঘাটতি দেখা দিলেও ক্ষুদা কমে যেতে পারে। এই ভিটামিনের অভাব পূরণ হবে মাছ, মাংস, গোটা দানাশস্যে প্রচুর পরিমাণে খেলে। শুধু তাই নয়, ভিটামিন সি এর অভাবেও এমন লক্ষণ দেখা দেয়। রুচি কমে যায়। খাবারে অনিহা দেখা যায়। রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। তাই এই ভিটামিনের অভাব পূরণে নিয়মিত টকজাতীয় ফল, গোলমরিচ, ব্রকোলি, ব্রাসেলস স্প্রাউটস খেতে হবে।

প্রতিদিনের ডায়েটে ভিটামিন এ যুক্ত খাবার রাখাও জরুরি। কারণ শরীরে যথেষ্ট পরিমাণে ভিটামিন এ না থাকলে ক্ষুদা নষ্ট হয়ে যায়। কুমড়ো, গাজর, পালংশাক, তরমুজ, ক্যাপসিকামে ভিটামিন এ পাওয়া যাবে।

ডায়েট চার্ট থেকে ভিটামিন কে-বাদ পড়লে চলবে না। কারণ এই ভিটামিন শরীরের যথেষ্ট পরিমাণে থাকা প্রয়োজন। তাই নিয়মিত পালংশাক, বিটরুট, লেটুস পাতাসহ অন্যান্য সবুজ শাকসবজি রাখুন।

খাবারের অরুচির আরও একটি কারণ ভিটামিন ই-এর অভাব। এই ভিটামিনের অভাব পূরণে সূর্যমুখী বীজ, সয়াবিন, কাঠবাদাম, চিনেবাদাম, পালংশাক যোগ করুন প্রতিদিনের খাবারের তালিকায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর