বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

বিদ্যালয়ের অনুষ্ঠানে ‘জিতবে আবার নৌকা’ গানে ছাত্রীদের নৃত্য

ফরিদপুর জেলা প্রতিনিধি / ১০২ বার দেখা হয়েছে
আপডেট : February 2, 2025
বিদ্যালয়ের অনুষ্ঠানে ‘জিতবে আবার নৌকা’ গানে ছাত্রীদের নৃত্য

ফরিদপুর জেলা প্রতিনিধি : 

ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার গান ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানটির সাথে ছাত্রীদের নেচে-গেয়ে উল্লাসের ভিডিও ফাঁস হয়েছে। বিষয়টি নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় বইছে। এরই পরিপ্রেক্ষিতে সাত সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) ২০ সেকেন্ডের ওই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

এর আগে ২৬ জানুয়ারি ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান মোল্লা।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, প্রতিযোগিতার দিনে অনুষ্ঠান মঞ্চের সামনে উল্লাস করছে একদল মেয়ে। আর অনুষ্ঠানের মাইকে বাজছে গান- ‘কোটি মানুষের একটাই ডিসিশন, জিতবে নৌকা নাই কোনো টেনশন, জয় বাংলা জিতবে এবার নৌকা।’ প্রথমে ভিডিওটি এডিট বলে দাবি করা হলেও পরে জানা যায় যে এটি ওই অনুষ্ঠানেরই ধারণ করা একটি মুহূর্তের অংশ বিশেষ। ঘটনার পাঁচ দিন পরে আল আমীন রহমান নামে এক ব্যক্তি ভিডিওটি তার ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করেন। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সহ-সভাপতি।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম বলেন, ওই দিন দুপুরে টিফিনের সময় মেয়েরা স্কুলের মাঠে আনন্দ করছিল। এ সময় মাইকে অন্য গান বাজছিল। হঠাৎই তখন ওই গানটি মাইকে বেজে ওঠে। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক মাইকের ওই গানটি বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি অসাবধানতাবশত হয়ে গেছে। আসলে এটা ইচ্ছাকৃত নয়।

তিনি আরও বলেন, ঘটনাটি সত্যি। তবে আমাদের প্রশ্ন, ওই ভিডিওটি ধারণ করল কে, আর সেটি প্রচারই বা কে করল।

এ বিষয়টি জানতে স্কুলের সহকারী প্রধান শিক্ষক পাপড়ি বাড়ৈকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। রোববারের (০২ ফেব্রুয়ারি) মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর