বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় সম্পত্তি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ২

প্রতিনিধির নাম / ১০৫ বার দেখা হয়েছে
আপডেট : February 4, 2025
ব্রাহ্মণবাড়িয়ায় সম্পত্তি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই পক্ষের দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ জন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- বিশুতারা গ্রামের মৃত ওমর আলীর ছেলে আজাদ মিয়া (৫৫) এবং প্রতিপক্ষের ইনসান মিয়ার পক্ষের আমানত মিয়া (৬০)। আমানত ওই গ্রামের মিছির আলী ছেলে। নিহত দুজন সম্পর্কে চাচা-ভাতিজা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভিটিবাড়ি নিয়ে বিষুতারা গ্রামের আজাদ মিয়ার সঙ্গে তার ভাতিজা ইনসান মিয়ার বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার সকালে আজাদ মিয়া তার দোকান খোলার সময় ইনসান মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আজাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আজাদের মৃত্যু হয়। এ ঘটনার পর আজাদ মিয়ার পক্ষের লোকজন ইনসান পক্ষের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ সময় ইনসান পক্ষের সমর্থক আমানতকে বল্লম দিয়ে আঘাত করা হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর