শরীরে রক্ত কমে গেলে নানা রকম সমস্যা দেখা দেয়। এই কারণে ক্লান্ত, অবসাদ এমনকি দৌর্বাল্য দেখা যায় শরীরে।
কোন কোন জিনিস খেলে রক্ত বাড়বে শরীরে?
আসুন জেনে নেই রক্তাল্পতা দূর করতে খুবই কার্যকরী ৫ সুপারফুড সম্পর্কে—
- এর মধ্যে প্রথমেই রয়েছে ডুমুর। এতে ভিটামিন এ, ক্যালাশিয়াম ও আয়রন রয়েছে।
- রক্ত বাড়াতে কাজে দেয় বিটও। প্রত্যেকদিন সকাল বেলায় এক গ্লাস করে বিটের জুস খাওয়া যেতে পারে। বিটের রসে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ফলিক এসিড, পটাশিয়াম ও ফাইবার। এইগুলি রক্তে আর.বি.সি-র পরিমাণ বাড়িয়ে দেয়।
- আবার কেউ যদি নিয়মিত পালং শাক খান তাহলেও উপকার পাবেন।
- বেদানার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম এবং শর্করা। এই খাবার গুলি রক্তে হিমোগ্লোবিনের পরিমাণটা বাড়িয়ে দেয়। এবং এগুলি রক্ত চলাচল করতেও সাহায্য করে।
- যদি প্রত্যেকদিন একটা করে আপেল ভাল করে ধুয়ে খোসা সমেত খাওয়া যায় তাহলে এটি শরীরের মধ্যে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়িয়ে দেবে ।