বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

গোপালগঞ্জে ঘন কুয়াশায় ৪ যানবাহনের সংঘর্ষে নিহত ১

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি / ৯৮ বার দেখা হয়েছে
আপডেট : February 6, 2025
গোপালগঞ্জে ঘন কুয়াশায় ৪ যানবাহনের সংঘর্ষে নিহত ১

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :

গোপালগঞ্জে ঘন কুয়াশায় কারণে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানসহ চারটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক মো. আলী রাজ ঘটনাস্থলেই নিহত হন। তিনি পিরোজপুরের গেন্ডারিয়া এলাকার মো. মিজানুর রহমানের ছেলে। এছাড়া আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৩ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। এঘটনায় সড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোরে খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ঘোষগাতি এলাকায় পৌঁছালে কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গোপালগঞ্জগামী ও বিপরীতগামী আরও দুইটি গাড়ি সংঘর্ষ হয়। এতে করে চারটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় ঘটনাস্থলে কাভার্ড ভ্যান চালক নিহত হন ও আহত হয় ২০ জন। এ সময় হতহতদের উদ্ধার করতে গিয়ে গুরুতর আহত হয় স্থানীয় আরও তিন যুবক। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনার স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় মহাসড়কে প্রায় ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।এতে মহাসড়কের উভয় পাশে প্রায় তিন কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

বিষয়টি নিশ্চিত করে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক রুমান মোল্লা বলেন, সকালে ঢাকা খুলনা মহাসড়কের ঘোষগাতি এলাকায় চারটি গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহত হন ২০ জন। আমাদের আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর