মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি মেডিকেলে ভর্তির সময়সীমা বাড়ল

নিজস্ব প্রতিবেদক / ১২০ বার দেখা হয়েছে
আপডেট : February 7, 2025
সরকারি মেডিকেলে ভর্তির সময়সীমা বাড়ল

নিজস্ব প্রতিবেদক : 

সরকারি মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো জানানো হয়।

এতে বলা হয়, গত ২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে এমবিবিএস ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস কোর্সে ভর্তির সময়সীমা আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত বর্ধিত করা হলো।

এর আগে গত ১৯ জানুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়। প্রকাশিত ফল অনুযায়ী, দেশের সরকারি ৩৭ মেডিকেল কলেজের জন্য মোট ৫ হাজার ৩৭২ পরীক্ষার্থী নির্বাচিত হন। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা ছিল ৮ ফেব্রুয়ারি অফিস চলাকালীন পর্যন্ত।

প্রসঙ্গত, এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিতে ১ লাখ ৩৫ হাজার ৬৬৫ আবেদন জমা পড়ে। এর মধ্যে ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর