বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

খুলনায় একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন নারী

খুলনা জেলা প্রতিনিধি / ৯৮ বার দেখা হয়েছে
আপডেট : February 14, 2025
খুলনায় একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন নারী

খুলনা জেলা প্রতিনিধি :

খুলনায় একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিয়েছেন আকলিমা বেগম নামের এক গৃহবধূ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) খুলনা নগরীর বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ সন্তানের জন্ম দেন তিনি।

জন্ম নেওয়া নবজাতকদের মধ্যে রয়েছে ৩ ছেলে ও এক মেয়ে। মা ও নবজাতকরা সুস্থ্য রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক। গৃহবধূ আকলিমার স্বামী সুজন কাজী একসঙ্গে ৪ সন্তান পেয়ে আনন্দিত ও উচ্ছসিত।

গৃহবধূ আকলিমা বলেন, আমি ভালো আছি। হাসপাতালের ডাক্তার ও নার্সদের সেবায় খুশি। চিকিৎসকরা জানান, একসঙ্গে ৪ সন্তানের জন্ম খুবই বিরল। এক্ষেত্রে মা ও নবজাতকরা সম্পূর্ণ সুস্থ্য থাকাটা সৌভাগ্যের বিষয়। সিজার সফলভাবে সম্পন্ন করেন গাজী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি অ্যান্ড অবস বিভাগের প্রধান ডা. আমিনা জান্নাত পিয়া ও তার চিকিৎসক দল।

চিকিৎসকরা জানিয়েছেন, একসাথে চার সন্তানের জন্ম খুবই বিরল এবং এ ক্ষেত্রে মা ও নবজাতকরা সম্পূর্ণ সুস্থ থাকাটা সৌভাগ্যের বিষয়। এই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেন গাজী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী এন্ড অবস বিভাগের প্রধান, ডাঃ আমিনা জান্নাত পিয়া ও তাঁর চিকিৎসক দল।

খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (অব্স এন্ড গাইনী বিভাগ) ডাঃ আমিনা জান্নাত পিয়া বলেন, আকলিমার এটি দ্বিতীয় পেগন্যান্সি। সে জানতো যমজ বাচ্চা পেটে। যখন আসছে তখন ব্যথায় কষ্ট পাচ্ছিল। বাচ্চা ছিল উল্টা পজিশনে। যার জন্য এমারজেন্সিতে তাকে সিজারের জন্য অপারেশন থিয়েটারে নি। সবকিছু ম্যানেজ করে অপারেশন শুরু করি। অপারেশন করে পর পর চারটি বাচ্চা ডেলিভারি করা হয়। প্রতিটা বাচ্চাই উল্টা পজিশনে ছিল। হাসপাতালের সব বিভাগ মিলে মা এবং বাচ্চাদের সুস্থ রাখতে কাজ করেছি। আলহামদুলিল্লাহ বাচ্চারা ভালো ও সুস্থ আছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর