বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিলামে উঠছে আওয়ামী লীগের সাবেক এমপিদের বিলাসবহুল ২৪ গাড়ি

চট্টগ্রাম জেলা প্রতিনিধি / ৮০ বার দেখা হয়েছে
আপডেট : February 16, 2025
নিলামে উঠছে আওয়ামী লীগের সাবেক এমপিদের বিলাসবহুল ২৪ গাড়ি

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : 

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের ২৪টি গাড়িসহ মোট ৪৪টি বিলাসবহুল গাড়ি উঠছে নিলামে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গাড়িগুলো নিলামে কিনতে আগ্রহীরা চট্টগ্রাম কাস্টমসের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে রোববার (১৬ ফেব্রুয়ারি) পর্যন্ত দরপত্র দাখিল করতে পারবেন। সোমবার দুপুর ২টায় দরপত্র উন্মুক্ত করা হবে।

এর আগে, গত ২৭ জানুয়ারি সকাল ৯টা থেকে অনলাইনে দরপত্র দাখিল প্রক্রিয়া শুরু হয়। মাঝে গত ২ থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত দুই দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গাড়িগুলো দেখার সুযোগ পেয়েছিলেন আগ্রহীরা। ইতোমধ্যে নিলামযোগ্য অনেক গাড়ি কাস্টমসের অকশন শেডে আনা হয়েছে।

কাস্টমস সূত্র জানিয়েছে, নিলামযোগ্য ৪৪টি গাড়ির মধ্যে আছে– জাপানের তৈরি ২৬টি ল্যান্ড ক্রুজার, পাঁচটি টয়োটা হ্যারিয়ার, দুটি টয়োটা র‌্যাভ ফোর, একটি টয়োটা এস্কোয়ার এবং চীনের তৈরি হেভি ডিউটি সিনো ১০টি ডাম্পট্রাক। গাড়িগুলোর মধ্যে ২৪টি নতুন ল্যান্ড ক্রুজার, যা শুল্কমুক্ত সুবিধায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যরা এনেছিলেন।

ল্যান্ড ক্রুজার গাড়ির প্রতিটির সংরক্ষিত মূল্য ধরা হয়েছে ৯ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৮৯৯ টাকা। এ ছাড়া দীর্ঘদিন চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা দুটি ল্যান্ড ক্রুজারের মধ্যে একটির মূল্য ১ কোটি ৬২ লাখ ৭৩ হাজার ৮৪ টাকা এবং অন্যটি ১ কোটি ৩৭ লাখ ৯৬ হাজার ১২১ টাকা ধরা হয়েছে।

এ ছাড়াও ২০২২ সালে তৈরি ২৪৮৭ সিসির একটি হ্যারিয়ার গাড়ি ৭৬ লাখ ১৪ হাজার ৬৭৩ টাকা, ২০২২ সালে তৈরি ১৯৮৬ সিসির হ্যারিয়ার আইচি ৮২ লাখ ৩ হাজার ৬৬৭ টাকা, ২০২০ সালে তৈরি ১৯৮৬ সিসি গাড়ি ৬১ লাখ ৬১ হাজার ৩৪৯ টাকা, ২০১৯ সালের ১৯৮৬ সিসি আরেকটি হ্যারিয়ার গাড়ি ৫৫ লাখ ৫১ হাজার ৪৮২ টাকা এবং ২০১৮ সালের ১৯৮৬ সিসি আরেকটি হ্যারিয়ার গাড়ির ৫৫ লাখ ৫১ হাজার ৭৮৭ টাকা মূল্য ধরা হয়েছে।

এ ছাড়া দুটি র‌্যাভ ফোরের মধ্যে ২০১৯ সালের মডেলের মূল্য ৫৪ লাখ ৫৪ হাজার ৬৪৪ টাকা এবং ২০২০ সালের গাড়িটির মূল্য ৫৬ লাখ ২২ হাজার ১০৭ টাকা ধরা হয়েছে। ২০১৯ সালের ১৯৮৬ সিসি টয়োটা এস্কোয়ারের দাম ৩০ লাখ ৩৮ হাজার ১৬৮ টাকা এবং চীনের তৈরি ১০টি হেভি ডিউটি সিনো ডাম্পট্রাকের ৬টির প্রতিটি ৮৫ লাখ ৩৬ হাজার ৯৩২ টাকা এবং বাকি ৪টির প্রতিটি ৮৫ লাখ ৬৭ হাজার ৭৮১ টাকা ধরা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর