সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

চুল পড়া সমস্যার সমাধান শুধু ওষুধে নয়

প্রতিনিধির নাম / ৯৬ বার দেখা হয়েছে
আপডেট : February 16, 2025
চুল পড়া সমস্যার সমাধান শুধু ওষুধে নয়

শীতে চুল পড়া একটা কমন সমস্যা। তবে অনেকের সারা বছর চুল পড়ে। সমস্যা সমাধানে অনেকে পার্লার থেকে শুরু করে ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে থাকেন। তাতেও চুল পড়া আটকানো যায় না। এক সময় চুলের পরিমাণ একেবারে কমে যায়। ফলে হতাশায় পড়ে যান অনেকে।

তবে চুল পড়ার সমাধান শুধু ওষুধে নয়, নিয়ম মেনে খাবারের খাওয়ার পাশাপাশি লাইফস্টাইলেও পরিবর্তন জরুরি।

প্রোটিনযুক্ত খাবার খেতে হবে

মাছ, মাংস, দুগ্ধজাত খাবার ও ডালে প্রচুর প্রোটিন রয়েছে। প্রোটিনের অভাবে চুলের ঘনত্ব কমে যায়। এজন্য শরীরে প্রোটিনের অভাব রাখা চলবে না। এছাড়া বাদাম ও বিভিন্ন দানাদার খাবারে প্রচুর প্রোটিন রয়েছে। প্রোটিনের অভাব পূরণে এসব খাবার খেতে পারেন।

তেলের ব্যবহার

চুলের যত্নে তেল মাখা খুব জরুরি। তবে অনেকের তেল মাখা পছন্দ না। তেল মাথার ত্বকে রক্ত চলাচল বাড়ায়। ফলে ত্বক উর্বর হয়ে ওঠে। উর্বর ত্বকে ভাল চুল জন্মায়। এতে চুল ঘনও হবে।

মাথায় বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহার কমানো

নিয়মিত হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার, কার্লারের ব্যবহারে চুল পড়ার পরিমাণ অনেক বেড়ে যায়। এতে চুলের গোড়া ফেঁটে যায়। তাই চুলে এই ধরনের বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহার কমাতে হবে।

প্রচুর পানি খেতে হবে

চুলের ভালো চাইলে নিয়মিত পানি পান করতে হবে। এতে মাথার ত্বক আদ্র থাকে। শুষ্ক ত্বকে চুল পুষ্টির নাগাল পায় না। মাথার ত্বকের আদ্রতায় চুল জন্মে এবং সতেজ থাকে। এছাড়া গোড়া ফেঁটে যাওয়ার ঝুঁকিও কম থাকে। ফলে চুল বাড়ে এবং নতুন চুল জন্মায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর