বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

অপারেশন ‘ডেভিল হান্টে’ আরো ৫৩২ জন গ্রেফতার

প্রতিনিধির নাম / ১১২ বার দেখা হয়েছে
আপডেট : February 19, 2025
অপারেশন ‘ডেভিল হান্টে’ আরো ৫৩২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানী ঢাকাসহ সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আরো ৫৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদরদফতর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অপারেশন ডেভিল হান্টে ৫৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর বাইরে অন্যান্য অপরাধে ১ হাজার ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

পাশাপাশি একই সময়ে অপারেশন ডেভিল হান্টে বিদেশি পিস্তল, ম্যাগজিন, স্টিলের চাপাতি, স্টিলের জং ধরা ছুরি ও স্টিলের কিরিচ একটি করে এবং দুটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে শিক্ষার্থীদের ওপর হামলা করেন স্থানীয় বাসিন্দারা। এতে আহত হন অন্তত ১৫ শিক্ষার্থী।

গাজীপুরের এ ঘটনার পরই নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঘোষণা দেয় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের। এরপর ৮ ফেব্রুয়ারি রাত থেকেই সাড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর