সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিয়মিত লবণ-পানি পানের যত উপকার

প্রতিনিধির নাম / ১০৮ বার দেখা হয়েছে
আপডেট : February 23, 2025
নিয়মিত লবণ-পানি পানের যত উপকার

পুষ্টিবিদদের মতে, হালকা গরম পানিতে লবণ মিশিয়ে খাওয়া শরীরের জন্য অনেক উপকারী। লবণ-পানির সবচেয়ে ভালো ফল পাওয়া যায় সর্দিকাশি হলে। এছাড়াও মানসিক অবসাদ দূর করে এক গ্লাস হালকা গরম পানিতে এক চিমটি লবণ। এমনকি হজমের সমস্যা থাকলেও লবণ-পানিতেই মেলে সমাধান। তবে উচ্চ রক্তচাপ, সোডিয়ামের হেরফের বা কিডনির সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া কিন্তু এই পানীয় খাওয়া যাবে না।
চলুন জেনে নেওয়া যাক পরিমিত পরিমাণে লবণ-পানি খাওয়ার যত উপকার।

১) শরীরে সোডিয়ামের মাত্রা যদি কম হয়, তা হলে হাইপোনেট্রমিয়া হতে পারে। আবার পানির মাত্রা বেড়ে গেলেও শরীর বিগড়ে যায়। সে ক্ষেত্রে দারুণ কাজ করবে এই লবণ-পানি।

২) হজমের সমস্যায় সবচেয়ে ভালো কাজ করে লবণ-পানি। ২০১০ সালের একটি সমীক্ষা অনুযায়ী, লবণ-পানি পান করলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে যেমন মুক্তি পাওয়া যায়, তেমনই পেটব্যথা, হজমের গোলমালের মতো শারীরিক কষ্ট থেকেও পরিত্রাণ সম্ভব। শুধু তা-ই নয়, লবণ-পানি নিয়মিত পানে পেটও ভালো থাকে। হজমের ক্ষমতাও বাড়ে।

৩) সকালে এক চিমটি লবণ গরম পানিতে মিশিয়ে খেলে মেদ ঝরাতে সাহায্য করে। গরম পানিতে লবণের মিশ্রণ শরীরের যাবতীয় টক্সিন বাইরে বের করে দেয়।

৪) ঘাম, প্রস্রাবের মাধ‍্যমে শরীরের পানি বেরিয়ে যায়। ক্লান্তি আসে। তখন লবণ-পানি শরীরে ওই পানির ঘাটতি পূরণ করবে নিমিষেই।

৫) ত্বকের জন্যও গরম পানিতে লবণ দারুণ কাজে দেয়। নিয়মিত লবণ-পানি পানে ত্বকের উজ্জ্বলতা বাড়ে। সোরিয়াসিসের মতো অসুখে ভালো সাড়া দেয় এই লবণ-পানি।

৬) দাঁতের যত্নেও লবণ-পানি পান করতে পারেন। মাড়িতে ব‍্যথা হলে এই পানীয় দিয়ে কুলকুচি করলে স্বস্তি পাওয়া যায়। আর এই পানীয় যদি নিয়মিত পানের অভ‍্যাস করা যায়, তা হলে দাঁত এমনিতেই ভাল থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর