সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ইউরিক এসিড হলে কী খাবেন, কী খাবেন না

প্রতিনিধির নাম / ৯৭ বার দেখা হয়েছে
আপডেট : February 23, 2025
ইউরিক এসিড হলে কী খাবেন, কী খাবেন না

ইউরিক এসিড আমাদের শরীরের এমন একটি বর্জ্য পদার্থ, যা পিউরিন নামক জৈব যৌগ থেকে তৈরি হয়। সাধারণত এই এসিড কিডনির মাধ্যমে প্রস্রাবের সঙ্গে শরীর থেকে বেরিয়ে যায়। কিন্তু যখন শরীরে ইউরিক এসিডের উৎপাদন বেশি হয় অথবা কিডনি এটি পর্যাপ্ত পরিমাণে বের করতে পারে না, তখন রক্তে এর মাত্রা বেড়ে যায়। এই অবস্থাকে ‘হাইপারইউরিসেমিয়া’ বলা হয়।

ইউরিক এসিডের মাত্রা বেড়ে গেলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। বাত থেকে কিডনির পাথর, বিভিন্ন রোগের আশঙ্কা বেড়ে যায়। তাই ইউরিক এসিড নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। চলুন, দেখে নিন কোন কোন খাবার খেলে নিয়ন্ত্রণে থাকবে ইউরিক এসিড।

ফল ও সবজি

আপেল, কমলা, নাশপাতি, স্ট্রবেরি, ব্লুবেরি ইত্যাদি ফল ইউরিক এসিডের মাত্রা কমাতে সাহায্য করে। এগুলোতে ভিটামিন সি এবং অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, যা ইউরিক এসিডের উৎপাদন কমাতে সহায়ক।

ব্রোকলি, পালং শাক, গাজর, শসা, টমেটো, ক্যাপসিকাম ইত্যাদি সবজি ইউরিক এসিড কমাতে উপকারী। ফাইবার ও ভিটামিন সমৃদ্ধ এসব খাবার শরীর থেকে ইউরিক এসিড বের করে দিতে সাহায্য করে।দানাশস্য ও শস্যজাত খাবার

ওটস, বার্লি, ব্রাউন রাইস ও অন্যান্য দানাশস্যজাত খাবার ইউরিক এসিড কমাতে সহায়ক। এতে প্রচুর ফাইবার থাকে, যা ইউরিক এসিড শোষণ করে শরীর থেকে বের করে দেয়।

বাদাম ও বীজ

কাঠবাদাম, আখরোট, চীনাবাদাম ও ফ্ল্যাক্সসিডের মতো বাদাম ও বীজ ইউরিক এসিড কমাতে সাহায্য করে। এতে স্বাস্থ্যকর ফ্যাট ও ফাইবার থাকে, যা ইউরিক এসিডের মাত্রা নিয়ন্ত্রণে রাখে।

পানি

প্রচুর পরিমাণে পানি পান করা ইউরিক এসিডের মাত্রা কমাতে খুবই জরুরি।

এটি কিডনিকে ইউরিক এসিড বের করতে সাহায্য করে এবং শরীরকে ডিহাইড্রেশন থেকে রক্ষা করে। খেতে পারেন গ্রিন টিও।

কম ফ্যাটযুক্ত দুগ্ধজাত খাবার

কম ফ্যাটযুক্ত দুধ, দই ও পনির ইউরিক এসিড কমাতে সহায়ক। শরীরে ইউরিক এসিডের উৎপাদন কমাতে পারে এই ধরনের খাবার।

কিছু সতর্কতা

  • ইউরিক অ্যাসিডের সমস্যা থাকলে অতিরিক্ত চিনি যুক্ত খাবার ও পানীয় ত্যাগ করা উচিত।
  • রেড মিট ও অ্যালকোহল পরিহার করা উচিত। এই ধরনের খাবার ইউরিক এসিডের মাত্রা বাড়াতে পারে।
  • কিছু খাবার, যেমন- পালং শাক, মাশরুম ও শুকনো বিন বেশি পরিমাণে খাওয়া উচিত নয়। কারণ এগুলোতে পিউরিন বেশি থাকে।

ইউরিক এসিডের সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং তাদের দেওয়া ডায়েট চার্ট অনুসরণ করা উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর