বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ভাঙ্গা থানার সাবেক ওসি শফিকুল গ্রেফতার

প্রতিনিধির নাম / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট : February 28, 2025
ভাঙ্গা থানার সাবেক ওসি শফিকুল গ্রেফতার

ফরিদপুর জেলা প্রতিনিধি : 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলায় ফরিদপুরের ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

১৫ ফেব্রুয়ারি গাজীপুরের মেট্রোপলিটন থানা থেকে বদলি হয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দেন শফিকুল ইসলাম।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আদালত তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বুধবার জেলা পুলিশ লাইনস থেকে ঢাকার ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জানা যায়, সম্প্রতি ওসি শফিকুল ইসলাম ভাঙ্গা থানায় যোগদান করেছেন। পরে গণঅধিকার পরিষদ ভাঙ্গা উপজেলা শাখার নেতাকর্মীদের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন। বিষয়টি সমাজমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে পুরো উপজেলায় তোলপাড় সৃষ্টি হয়।

ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, ভাঙ্গা থানার ওসি শফিকুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়েছিল। সে মামলায় ওয়ারেন্ট হলে ফরিদপুর থেকে ঢাকার ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। মামলার নম্বরটি এ মুহূর্তে পাইনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর