বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

মিয়ানমারে জিম্মি থাকা ২৬ জেলেকে ফেরত আনলো বিজিবি

প্রতিনিধির নাম / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট : March 15, 2025
মিয়ানমারে জিম্মি থাকা ২৬ জেলেকে ফেরত আনলো বিজিবি

কক্সবাজার জেলা প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগর থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক রোহিঙ্গাসহ ২৬ জেলেকে ফেরত আনলো বিজিবি।

শনিবার (১৫ মার্চ) বিকাল ৩টার দিকে নাফ নদীর টেকনাফ পৌরসভার জালিয়াপাড়াস্থ জেটি ঘাট দিয়ে এসব জেলেদের ফেরত আনা হয় বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।

ফেরত আনা জেলের মধ্যে ৫ জন বাংলাদেশি এবং ২১ জন রোহিঙ্গা নাগরিক। ফেরত আসা রোহিঙ্গারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

কর্নেল আশিকুর রহমান বলেন, বাংলাদেশ-মিয়ানমারের জলসীমার নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে বেশ কিছু সংখ্যক বাংলাদেশি জেলে আরাকান আর্মির হাতে আটক হয়েছিল। এসব জেলেদের আরাকান আর্মি দীর্ঘদিন ধরে হেফাজতে রাখে। মিয়ানমারের রাখাইন রাজ্য সীমান্তের অধিকাংশ এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকায় বিজিবি তাদের ফেরত আনতে যোগাযোগ অব্যাহত রাখে। দীর্ঘ প্রচেষ্টার পর শনিবার বিকালে বিজিবি মিয়ানমারে আরাকান আর্মির হেফাজতে থাকা ২৬ জেলেকে ফেরত দিতে সম্মত হয়। সকালে এসব জেলেদের ফেরত আনতে বিজিবির একটি দল ট্রলারযোগে মংডুর উদ্দ্যেশে রওনা দেয়। পরে বিকাল ৩টার দিকে টেকনাফ পৌরসভার ট্রানজিট জেটি ঘাট দিয়ে একটি কাঠের ট্রলার যোগে ২৬ জেলেকে ফেরত আনা হয়েছে।

বিজিবির এ কর্মকর্তা বলেন, টেকনাফ ট্রানজিট জেটি ঘাটে পৌঁছার পর এসব জেলেদের কাছে তথ্য-উপাত্ত সংগ্রহ এবং যাচাই-বাছাই কাজ করা হয়। ফেরত আসা জেলেরা জানিয়েছেন, নাফ নদী ও সাগরে মাছ ধরার সময় তারা ভুল করে মিয়ানমারের জলসীমার অভ্যন্তরে ঢুকে পড়েছিল। এতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আরাকান আর্মির সদস্যরা এসব জেলেদের ধরে নিয়ে গিয়েছিল।

পরে ফেরত আসা ৫ বাংলাদেশি জেলেকে স্বজনদের এবং রোহিঙ্গাদের স্ব-স্ব ক্যাম্পের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান কর্নেল আশিকুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর