সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

রোজা রেখে ইনহেলার ব্যবহার করা যাবে?

প্রতিনিধির নাম / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট : March 15, 2025
রোজা রেখে ইনহেলার ব্যবহার করা যাবে?

অনেকের শ্বাসকষ্টজনিত কারণে ইনহেলার ব্যবহার করতে হয়। ইনহেলারের মাধ্যমে মুখে যে স্প্রে করা হয়, এটি রোগীর পেটে যাওয়ার আশঙ্কা আছে। কিন্তু এ কারণে রোজা ভঙ্গ হয় কিনা? ইসলামী চিন্তাবিদরা বলছেন, ‘‘ইনহেলার যদিও একটি গ্যাস বা বাতাসের মতো মনে করা হয়। তারপরেও এর অস্তিত্ব রয়েছে। যার ফলে দেখা যায় যে একটি কাঠের ওপর স্প্রে করলে সেটা ভিজে যায়। অতএব কেউ যদি ইনহেলার মুখের ভেতর স্প্রে করেন তাহলে গলা হয়ে মুখের ভেতরে যাওয়ার আশঙ্কা আছে। তবে এতো সামান্য পরিমাণে যাবে যে সেটা নির্ণয় করা কঠিন। সুতরাং রোজা রেখেও ইনহেলার ব্যবহার করা যাবে।’’

লাইফস্প্রিং এর কনসালটেন্ট ডাঃ নওসাবাহ্ নূর একটি ভিডিও সাক্ষাৎকারে ইনহেলার ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কে বলেন, প্রথমে দুইটি আঙুল দিয়ে ধরে মাউথপিসটা খুলে নিতে হবে। এরপর তিন থেকে পাঁচবার ঝাঁকিয়ে নিতে হবে। ইনহেলারটা যদি রেসেন্টলি কেনা হয়ে থাকে তাহলে চাপ দিয়ে দেখবেন ওষুধ বের হচ্ছে কিনা। এরপরে বসে মাথাটা একটি পেছনের দিকে হেলিয়ে নেবেন। ’’

নাওসাবাহ্ আরও বলেন, ‘‘ইনহেলারটি মুখের ভেতর এমনভাবে নিতে হবে যাতে দুই দাঁতের ফাঁকের ভেতর থাকে। কিন্তু দাঁত দিয়ে এটা কামড়ে ধরবেন না। ঠোঁট দিয়ে সুন্দর করে মাউথপিসটা ধরবেন। এমনভাবে ধরবেন যাতে ওষুধ এবং বাতাস বাইরে বের হয়ে যেতে না পারে। এরপর ধীরে ধীরে বুক ভরে শ্বাস নেবেন। এতে করে পুরো ওষুধ আপনার ফুসফুসে ছড়িয়ে পড়বে। ১০ সেকেন্ড শ্বাস ধরে রাখার পর ছেড়ে দেবেন। এর কিছুক্ষণ পরে একই নিয়মে আরেক চাপ নিতে হবে।’’

ইনহেলার ব্যবহারের পরে অবশ্যই ভালো করে কুলি করে নেবেন। সঠিক নির্দেশনা পেতে চিকিৎসকের পরামর্শ নিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর