সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে রোজা ঠিক থাকে নাকি ভেঙে যায়?

প্রতিনিধির নাম / ৯৩ বার দেখা হয়েছে
আপডেট : March 16, 2025
টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে রোজা ঠিক থাকে নাকি ভেঙে যায়?

রোজা ইসলামের মূলভিত্তির অন্যতম। রমজান মাসে প্রত্যেক সুস্থ মস্তিষ্ক, প্রাপ্তবয়স্ক মুসলিমের উপর রমজানের রোজা ফরজ (অবশ্য পালনীয়)। এ মাসের একটি রোজা অবশিষ্ট পূর্ণ বছর রোজা রাখার চেয়েও অনেক বেশি সওয়াবের কাজ। বিনা কারণে রোজা না রাখা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়।

ইসলামিক শরিয়তে এই রোজা পালন করার বেশকিছু নিয়ম ও বিধান রয়েছে- যা জানা জরুরি। কারণ রোজা পালনে অনেক ছোট বিষয় রয়েছে যে সম্পর্কে সঠিক ধারণা না থাকায় রোজা ভঙ্গ হতে পারে বা মাকরুহ (ইসলামিক শরিয়তে পরিহারযোগ্য) হয়ে যেতে পারে। এরমধ্যে অন্যতম রোজা রেখে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা।

অনেকেই রোজা রেখে সকালে ঘুম থেকে উঠে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করেন। এটা কি সঠিক? আসুন, আজকের আয়োজনে জেনে নিই, টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে রোজা ঠিক থাকে না ভেঙে যায়?

এ প্রসঙ্গে ইসলামি গবেষক শায়খ আহমাদুল্লাহ একটি ইউটিউব চ্যানেলে বলেন, টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে রোজা ভাঙে না, তবে মাকরুহ হয়ে যেতে পারে।

কারণ হিসেবে তিনি বলেন, টুথপেস্ট বা টুথ পাউডার দিয়ে দাঁত ব্রাশ করার সময় থুথুর মাধ্যমে তা পেটে চলে যাওয়ার শঙ্কা থাকে। তাই একান্ত প্রয়োজন না হলে রোজা রেখে দাঁত ব্রাশ না করাই ভালো।

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, তাই রোজা রাখলে দাঁত ব্রাশ করা যাবে না এমনটা নয়। দাঁত ব্রাশ করবেন, তবে সময়টা বদলে নেবেন।

এরজন্য সেহরি খাওয়ার আগে এবং ইফতারের পর টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতে পারেন। রোজা রাখার অবস্থায় টুথপেস্ট অথবা টুথপাউডার ছাড়া শুধু টুথব্রাশ দিয়ে দাঁত পরিস্কার করতে পারেন। দিনের বেলা মিসওয়াক (দাঁত মাজার উপকরণ হিসেবে গাছের ডাল, কাঠ বা শিকড়) ব্যবহার করতে পারেন।

সুনানে আবু দাউদে যায়েদ বিন খালেদ আলজুহানী (রা.) বরাতে এক হাদিসে তিনি বলেন, ‘আমি রসুলুল্লাহ (স.)-কে বলতে শুনেছি, আমার উম্মতের জন্য কষ্টের আশঙ্কা না হলে তাদের ওপর মিসওয়াককে প্রতি নামাজের জন্য ফরজ করে দিতাম।’

রসুল (স.) মিসওয়াক ব্যবহার করতেন। তাই মিসওয়াক করা সুন্নত। হাদিসে আছে, মিসওয়াক করে নামাজ পড়লে তা উত্তম। রসুল (স.) প্রতি ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর