অনেকেই পায়ের মাংসপেশিতে টান লাগার সমস্যায় ভুগে থাকেন। রোগীরা এটি বিভিন্নভাবে প্রকাশ করেন, যেমন—‘পায়ের পেশি চাবায়’ বা ‘রগ টেনে ধরে’। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় লেগ ক্র্যাম্প, যা হঠাৎ করে পায়ের মাংসপেশির সংকোচনের ফলে ঘটে এবং কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট স্থায়ী হতে পারে। যদিও এটি শারীরিক ক্ষতি করে না, তবে বেশ অস্বস্তিকর ও বিরক্তিকর হতে পারে।
কারা বেশি ভোগেন?
সম্ভাব্য কারণসমূহ
করণীয়
লেগ ক্র্যাম্প প্রতিরোধে অন্যতম কার্যকর উপায় হলো পুষ্টিকর খাবার গ্রহণ করা। নিচের খাবারগুলো নিয়মিত খেলে উপকার পাওয়া যেতে পারে—
কলা: প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম থাকে।
পালংশাক: এতে ম্যাগনেশিয়াম, ফলিক অ্যাসিড, পটাশিয়াম, ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে।
মিষ্টি আলু: এটি পটাশিয়াম, ভিটামিন এ ও ম্যাগনেশিয়ামের ভালো উৎস।
কাঠবাদাম: প্রচুর ম্যাগনেশিয়াম সরবরাহ করে।
পায়ের কিছু সহজ ব্যায়াম ও রাতে পা কিছুটা উঁচু করে রাখা মাংসপেশির টান কমাতে সহায়ক। যদি সমস্যা দীর্ঘস্থায়ী হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।