সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

শ্বাসকষ্ট রোগীদের রোজা

প্রতিনিধির নাম / ১০৯ বার দেখা হয়েছে
আপডেট : March 16, 2025
শ্বাসকষ্ট রোগীদের রোজা

ইনহেলার শ্বাসকষ্টের রোগীর জন্য এমন এক চিকিৎসা পদ্ধতি, যা রোগী শ্বাসের মাধ্যমে টেনে নেন এবং ওষুধ শ্বাসনালিতে পৌঁছায়। অনেকেই মনে করেন, ইনহেলার হাঁপানির সর্বশেষ চিকিৎসা।

রোজা রাখা অবস্থায় কেউ যদি ইনহেলার নেয়, তবে রোজা ভাঙবে না। কারণ ইনহেলার খাদ্যের পরিপূরক নয়। ইসলামিক স্কলাররা এ বিষয়ে স্পষ্ট বলেছেন, এটা সহজেই রোজা রেখে নেওয়া যাবে। তারপরও যদি কেউ না নিতে চান তবে সেহরি এবং ইফতারের সময় দুই পাফ করে নিতে হবে। এখন বিভিন্ন জেনথিন গ্রুপের ওষুধ আছে, যেমন-ইউনিকনটেন, কনটেন (একটা ২০০ মিলিগ্রামের ওষুধ), ইফতার করে একটা, সেহরির পর একটা খাওয়া যায়। তাহলে পুরো সময়টাই শ্বাসকষ্ট মুক্ত থাকা যায়। রাতে শোয়ার সময় মন্টিলুকাস ১০ মিলিগ্রাম ওষুধ খেলে খুব সহজেই রোজা রাখা যায়।

ইনহেলার একবার ব্যবহার করলে পরে শ্বাসকষ্টের পরিমাণ কমানোর জন্য আর অন্য কোনো ওষুধ কাজে আসে না। তাদের জেনে রাখা ভালো, শ্বাসকষ্টের প্রথম ও প্রধান চিকিৎসা হচ্ছে ইনহেলার। রোগ নিয়ন্ত্রণে থাকলে শ্বাসকষ্টের রোগীদের রোজা রাখতে কোনো বাধা নেই। রোজা হাঁপানি রোগ বাড়ায় না। তবে সতর্ক থাকতে হবে। জানাচ্ছেন অধ্যাপক ডা. মোহাম্মদ আজিজুর রহমান, মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ

১/ এখন অনেক ডিভাইস (যন্ত্র) পাওয়া যায়, যা ব্যবহারের মাধ্যমে হাঁপানিতে আক্রান্ত রোগী স্বচ্ছন্দে রোজা রাখতে পারেন। লং-অ্যাকটিং বিটা অ্যাগোনিস্ট (এলএবিএ) এবং ইপ্রাটোপিয়াম ইনহেলার ইফতারের সময় দুই পাফ বা দুবার শ্বাসের মাধ্যমে টেনে নেওয়া এবং সেহরির সময় দুবার টেনে নেওয়া যায়। তাহলে লম্বা সময় ভালো থাকা যায়।

২/ চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী ইনহেলার খাদ্যের পরিপূরক নয়। ইনহেলার নিতে হয় রোগীকে সুস্থ রাখার জন্য। এরপরও যদি কেউ না নিতে চান, তবে সেহ্রি ও ইফতারের সময় দুই পাফ করে নিতে হবে।

৩/ এর সঙ্গে ডক্সোফাইলিন গোত্রের ওষুধ ইফতারের পর একটা এবং সেহ্রির পর একটা খেয়ে নিলে দিনের পুরো সময় শ্বাসকষ্টমুক্ত থাকা সম্ভব।

৫/ হাঁপানি রোগীর জন্য ইফতারি ওইভাবে সাজিয়ে নেবেন। একজন শ্বাসকষ্টের রোগী যদি খুব পেট ভরে খায়, তবে দম নিতে সমস্যা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর