সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

দইয়ের সঙ্গে ভুলেও এসব খাবার খাবেন না

প্রতিনিধির নাম / ৯৫ বার দেখা হয়েছে
আপডেট : March 17, 2025
দইয়ের সঙ্গে ভুলেও এসব খাবার খাবেন না

স্বাস্থ্যের জন্য উপকারি একটি উপাদান দই। এতে থাকা প্রোবায়োটিক পেটের নানা সমস্যা দূর করতে সাহায্য করে। দইয়ে রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টি যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। দই দিয়ে অনেক খাবার তৈরি করা হয় যা খেতে সুস্বাদু আর স্বাদে ভরপুর।

কিন্তু কিছু জিনিস রয়েছে যা দইয়ের সঙ্গে খাওয়া উচিত নয়। এতে স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। চলুন এ জিনিসগুলো সম্পর্কে জেনে নিই-

পেঁয়াজ

দই আর পেঁয়াজ কখনও একসঙ্গে খাওয়া উচিত নয়। আয়ুর্বেদের মতে, এই দুটোর মিশ্রণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শরীরে দই আর পেঁয়াজের প্রভাব ভিন্ন। দুটো একসঙ্গে খেলে পেটের সমস্যা এবং অ্যালার্জির সমস্যা হতে পারে।

মাছমাছ ও দইয়ের মিশ্রণও শরীরের জন্য ভালো নয়। মাছ এবং দই একসঙ্গে খেলে পেট ফাঁপা, গ্যাস এবং পেট ব্যথার মতো সমস্যা হতে পারে। এই দুটো উপাদানের সংমিশ্রণে অ্যালার্জিও হতে পারে।

ফল

দইয়ের সঙ্গে টক ফল খাওয়া উচিত নয়। টক ফল যেমন লেবু, কমলালেবু দইয়ের সাথে খেলে পেটের ওপর খারাপ প্রভাব পড়ে। এই দুটো উপাদান একসঙ্গে খেলে গ্যাস হতে পারে।

দুধ

দুধ আর দই কখনও একসঙ্গে খাওয়া উচিত নয়। আয়ুর্বেদের মতে, এই দুটো উপাদান একসঙ্গে খেলে হজম সংক্রান্ত সমস্যা হতে পারে।

ভাজা খাবার

দই আর ভাজা খাবারের মিশ্রণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ভাজা খাবার হজম হতে বেশি সময় নেয়। দইয়ের সঙ্গে ভাজা খাবার খেলে পাচনতন্ত্র ঠিকমতো কাজ করতে পারে না এবং পেট ফাঁপার সমস্যা হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর