সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

তরমুজ খেলে যেসব উপকার পাবেন

প্রতিনিধির নাম / ৮৪ বার দেখা হয়েছে
আপডেট : March 18, 2025
তরমুজ খেলে যেসব উপকার পাবেন

এখন বাজারে গেলেই চোখে পড়বে ছোট বড় অনেক তরমুজ। তরমুজ গরমের জন্য অনেক উপকারী। শরীরের সুস্থতার জন্য হাইড্রেটেড থাকা গুরুত্বপূর্ণ। তরমুজে পানির পরিমাণ অনেক বেশি, তাই শরীরের ডিহাইড্রেশন দূর করতে তরমুজের কোনো বিকল্প নেই।

তরমুজ শরীরের পানিশূন্যতা দূর করার পাশাপাশি হজম প্রক্রিয়ার কাজ সহজ করে। এ ছাড়া তরমুজ ত্বকের স্বাস্থ্য ভালো রাখে, ওজন কমাতে সহায়তা করে এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখে। তরমুজ অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস। তরমুজের বিভিন্ন উপাদান মাংসপেশী মজবুত করে এবং চোখের স্বাস্থ্য ভালো রাখে।

তরমুজে পানির পরিমাণ বেশি থাকার কারণে হজম ক্ষমতা বৃদ্ধি করে। তবে অনেকগুলো তরমুজের টুকরো একসঙ্গে না খাওয়াই ভালো। এতে বদহজমের সমস্যা দেখা দিতে পারে। তরমুজে লাইসোপিন রয়েছে, এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। যা বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে।

আসুন জেনে নিন, তরমুজের কিছু উপকারের কথা:

১. তরমুজ সিট্রুলাইন নামক একটি অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ যা রক্তচাপ কমাতে পারে। এতে হার্টের স্বাস্থ্য ভালো থাকে এবং হৃদরোগের ঝুঁকি কমে। অনেকগুলো তরমুজের টুকরো একসঙ্গে না খাওয়াই ভালো। এতে বদহজমের সমস্যা দেখা দিতে পারে।

২. তরমুজ ভিটামিন সি দ্বারা পরিপূর্ণ। ভিটামিন সি শরীরে কোলাজেন তৈরি করে, যা ত্বককে উজ্জ্বল, মসৃণ এবং ত্বকের সংকোচন রোধ করে।

৩. তরমুজে আছে ফাইবার। যা পরিপাকতন্ত্রের কাজ সহজ করে। পাশাপাশি তরমুজ কোষ্ঠকাঠিন্যও দূর করে।

৪. তরমুজের পানির পরিমাণ বেশি থাকে। তাই শরীরের পানিশূন্যতা দূর করে তরমুজ। তরমুজে রয়েছে ভিটামিন সি। যা শরীরের প্রদাহ কমায়। এ ছাড়া শরীরের ক্লান্তি দূর করে।

৫. পটাশিয়াম, ম্যাগনেশিয়ামের মতো উপাদান থাকার কারণে তরমুজ পেশির ব্যথা উপশমে সহায়তা করে।

৬. চোখের স্বাস্থ্য ভালো রাখে তরমুজ। কারণ তরমুজ বিটা–করোটিন, ভিটামিন সি এর ভালো উৎস।

৭. তরমুজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যেমন লাইসোপিন এবং বিটা–করোটিন, ভিটামিন সি– এসব উপাদান শরীরের কোষকে ক্ষতিকর ফ্রি র‌্যাডিক্যাল থেকে রক্ষা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর