সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

অসহ্য মাথাব্যথা দূর হবে ৫ ঘরোয়া উপায়ে

প্রতিনিধির নাম / ২৩৫ বার দেখা হয়েছে
আপডেট : March 19, 2025
অসহ্য মাথাব্যথা দূর হবে ৫ ঘরোয়া উপায়ে

আবহাওয়ার সামান্য পরিবর্তন হোক বা কাজের চাপ, অল্পতেই মাথা ধরে অনেকের। ব্যস্ততার মধ্যে বিশ্রাম নেয়ার অবকাশও খুব একটা মেলে না। তাই মাথা ধরলেই ঘুমানোর ফুরসত সকলের মেলে না।


কিছু ঘরোয়া উপায় অবলম্বন করলে অসহ্যকর মাথা ব্যথা থেকে আরাম মিলবে সহজেই।

১. ম্যাসাজ: কপালের দুই পাশের রগ বা ঘাড়ের কাছে যদি কিছু সময়ের জন্য আঙুলের ডগা দিয়ে ম্যাসাজ করা যেতে পারে। ক্লান্তির কারণে মাথা ধরলে এই ম্যাসাজ খুব কাজে দেয়। আঙুলের ডগার চাপ ব্যথার উৎপত্তিস্থলে গিয়ে কাজ করে।
 
২. আলো কমান: মাথা যন্ত্রণা শুরু হলে ঘরের আলো কমিয়ে দিন। কম্পিউটার স্ক্রিন, ল্যাপটপ বা মোবাইল ফোন থেকে দূরে থাকুন। বাইরে থাকলে ভাল মানের রোদচশমা ব্যবহার করুন।

 
৩. এসেনশিয়াল অয়েল: আঙুলের ডগায় এসেনশিয়াল অয়েল লাগিয়ে কপালে আর রগে ম্যাসাজ করুন। ল্যাভেন্ডার বা পিপারমিন্টের মতো কোনো সুগন্ধি ফ্লেভারের তেল দিয়ে ম্যাসাজ করলে মাথা যন্ত্রণা অনেকটা কমে।

৪. চা-কফি: চা বা কফিতে উপস্থিত ক্যাফেইন মাথা যন্ত্রণা কমাতে বিশেষ ভূমিকা পালন করে। চায়ে আদা-লবঙ্গ ও মধু মিশিয়ে খেলে মাথা যন্ত্রণায় আরাম পাওয়া যায়।
৫. গোসল: অসহ্যকর মাথা ব্যথা থেকে মুক্তি পেতে গোসল করতে পারেন। মাথায় কিছুক্ষণ ঠান্ডা পানি ঢাললে ভালো লাগবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর