সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা থেকেই বাংলাদেশিদের ভিসা দেবে অস্ট্রেলিয়া

প্রতিনিধির নাম / ৯২ বার দেখা হয়েছে
আপডেট : March 20, 2025
ঢাকা থেকেই বাংলাদেশিদের ভিসা দেবে অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক :

এখন থেকে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়া হাইকমিশন থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রসেস করা হবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক ফোন আলাপে এ তথ্য জানিয়েছেন।

টেলিফোন আলাপে টনি বার্ক বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানান, অস্ট্রেলিয়া বাংলাদেশি নাগরিকদের জন্য দেশটির ঢাকা হাইকমিশন থেকে ভিসা প্রসেস করবে।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, খুব শিগগিরই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

গত অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী টনি বার্ক বাংলাদেশ সফরের সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশটিকে বাংলাদেশ থেকে ভিসা প্রসেস করার অনুরোধ করেন।

এর আগে, অস্ট্রেলিয়া বাংলাদেশের নাগরিকদের ভিসা দিল্লি থেকে ইস্যু হতো। এ নিয়ে গত বছরের ২ নভেম্বর প্রেস সচিব শফিকুল আলম জানান, অস্ট্রেলিয়া চাচ্ছে তাদের ভিসা সেন্টার নয়া দিল্লি থেকে ঢাকায় নিয়ে আসার জন্য। অভিবাসন বিষয়ে ইরেগুলার অভিবাসন নিয়ে আরও জোরদার কথা বলতে চাচ্ছে দেশটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর