সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

দ্রুত শরীরের ওজন কমাতে কার্যকর যেসব পানীয়

প্রতিনিধির নাম / ৯৭ বার দেখা হয়েছে
আপডেট : March 20, 2025
দ্রুত শরীরের ওজন কমাতে কার্যকর যেসব পানীয়

ওজন কমাতে চান অথচ সারা দিনে পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়া হয় না? মেদ ঝরাতে গেলে এই অভ্যাস অত্যন্ত ক্ষতিকর হতে পারে। আর যদি পানি ভালো না লাগে তা হলে চুমুক দিন পাঁচ পানীয়তে। এতে শরীর ভালো থাকবে, আর ওজন কমবে দ্রুত।

আর সে কারণে ওজন কমাতে পুষ্টিবিদের কথামতো মেপে খাবার খাচ্ছেন, জিমে গিয়ে শরীরচর্চাও করছেন। কিন্তু নিয়ম করে পানি খেতেই যত অনীহা। দ্রুত বাড়ছে গরম। এমন সময় পর্যাপ্ত পানি না খেলে এর ঘাটতি দেখা দিতেই পারে। পানিশূন্যতা হলে যেমন শরীর অসুস্থ হয়ে পড়তে পারে, তেমনই ওজন কমার প্রক্রিয়াও থমকে যেতে পারে।

এ বিষয়ে পুষ্টিবিদ নমামি আগরওয়াল বলেছেন, ওজন কমাতে চাইলে কম পানি খাওয়ার প্রবণতা অত্যন্ত ক্ষতিকর। এতে বিপাকহার কমে যায়। তার ওপর রকমারি খাবার খাওয়ার প্রবণতা ওজন কমানোর পথে অন্তরায় হয়ে দাঁড়ায়।

আর যদি পানি খেতে ভালো না লাগে, বেছে নিতে পারেন ৫ পানীয়। সারা দিনে নিয়ম করে পছন্দের কোনো একটি চুমুক দিতেই পারেন। নিয়ম মেনে ডায়েট ও শরীরচর্চার পাশাপাশি এই পানীয় দ্রুত মেদ গলাতে সাহায্য করবে।

আপেল-দারুচিনির পানীয়

শুধু ভিটামিন আর খনিজ নয়, আপেলে রয়েছে যথেষ্ট ফাইবার। ফাইবার একদিকে যেমন পেট ভরিয়ে রাখতে সাহায্য করে, তেমনই হজম ক্ষমতা বৃদ্ধিতেও সহায়ক। ফাইবার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। দারুচিনিও পেটের জন্য ভালো। মেদ গলাতে দারুচিনি চা খাওয়ার চল রয়েছে। আপেল ও দারুচিনির মিশ্রণে তৈরি পানীয় শুধু পানির অভাব দূর করবে না, শরীরে প্রয়োজনীয় পুষ্টি জোগাবে। ওজন কমাতেও সাহায্য করবে। দুই কাপ পানি একটি আপেল টুকরো করে কেটে ফুটিয়ে নিন। দিয়ে দিন দারুচিনির টুকরো। আঁচ কমিয়ে ফুটতে দিন। ঠান্ডা হলে ছেঁকে নিন। বরফ টুকরো দিয়েও এ পানীয় খাওয়া যায়।

গ্রিন টি

গ্রিন টির মধ্যে অ্যান্টি-অক্সিডেন্টের পরিমাণ বেশি, যা শরীরের জন্য অত্যন্ত ভালো। গ্রিন টি বিপাকহার বৃদ্ধি করে ওজন কমাতে সাহায্য করে। মেদ ঝরানোর জন্য শরীরচর্চা ও ডায়েট যেমন জরুরি, তেমন এই প্রক্রিয়ায় অনুঘটকের মতো কাজ করে গ্রিন টি। তবে গ্রিন টি খেতে হবে দিনে এক থেকে দুবার। এর চেয়ে বেশি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।

অ্যাপেল সাইডার ভিনিগার

এক কাপ পানিতে ১ চা-চামচ অ্যাপেল সাউডার ভিনিগার মিশিয়ে খাওয়ার আগে খেলে খিদে কমে। তা ছাড়া এই পানীয় বিপাকহার বৃদ্ধিতেও সহায়ক। হজম ক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করে এটি, যা পরোক্ষে ওজন কমাতে সহায়ক হয়। তবে সবসময়ই এটি পানির সঙ্গে মিশিয়ে খেতে হবে। কেউ কেউ এটি ডি-টক্স পানীয় হিসাবে ব্যবহার করেন। দিনে দুবার এটি খাওয়া যায়। তার বেশি নয়।

শসা-পুদিনার পানি

গরমে ঘেমে গেলে শসা ও পুদিনার পানিতে চুমুক দিন। এতে যেমন শরীর ঠান্ডা হবে, তেমনই ওজন ঝরাতেও সাহায্য করবে পানীয়টি। শসার বেশিরভাগই পানি। এতে ক্যালোরির পরিমাণ যৎসামান্য। পুদিনাপাতা ভিটামিনে ভরপুর, পাশাপাশি এটি হজমেও সহায়ক।

চিয়া ভেজানো পানি

তালিকায় রাখতে পারেন চিয়া বীজ ভেজানো পানি। সকালে উঠে এক গ্লাস খেয়ে নিলে পেট অনেকক্ষণ ভরা থাকবে। চিয়া বীজে রয়েছে ফাইবার ও জরুরি খনিজ। ফাইবার খাবার হজমে সাহায্য করে। মেদ কমাতেও ফাইবারসমৃদ্ধ খাবার ডায়েটে রাখতে বলেন পুষ্টিবিদরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর