সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

পিসিওস মোকাবিলায় যেসব মসলা উপকারী

প্রতিনিধির নাম / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট : March 21, 2025
পিসিওস মোকাবিলায় যেসব মসলা উপকারী

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম (PCOS) নারীদের মধ্যে সবচেয়ে সাধারণ হরমোনজনিত অবস্থার মধ্যে একটি। এটি শরীরে অ্যান্ড্রোজেনের ভারসাম্যহীনতা সৃষ্টি করে, যা একটি পুরুষ যৌন হরমোন, যার ফলে নারীদের প্রজনন স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। এর অন্যতম লক্ষণ হলো ডিম্বাশয়ে ছোট ছোট সিস্ট তৈরি হওয়া। WHO-এর তথ্য অনুসারে, এই অবস্থাটি পিরিয়ড হয় এমন আনুমানিক ৮-১৩% নারীকে প্রভাবিত করে। যদিও PCOS-এর কোনো স্থায়ী প্রতিকার নেই, তবে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রায় নির্দিষ্ট পরিবর্তন করে এটি পরিচালনা করা যেতে পারে।

চলুন জেনে নেওয়া যাক এমন কিছু ভেষজ ও মসলা সম্পর্কে যেগুলো প্রাকৃতিকভাবে PCOS কমাতে সাহায্য করে-

১. দারুচিনি

দারুচিনি PCOS নিয়ন্ত্রণের জন্য একটি দুর্দান্ত মসলা। এতে সিনামালডিহাইড নামক একটি রাসায়নিক রয়েছে, যা নারীদের মধ্যে প্রোজেস্টেরন বাড়ায় এবং টেস্টোস্টেরন হ্রাস করে বলে প্রমাণিত হয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ (NIH) উল্লেখ করে যে, খাদ্যতালিকায় দারুচিনি যোগ করলে তা ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা এবং মাসিক চক্র বৃদ্ধিতে সহায়তা করে। দারুচিনি চা পান করে এই মসলার উপকারিতা উপভোগ করতে পারেন।

২. হলুদ

হলুদ বিভিন্ন স্বাস্থ্য উপকারিতার সঙ্গে সম্পর্কিত, যার মধ্যে রয়েছে PCOS এর সমস্যা মোকাবিলা করা।
এতে কারকিউমিন নামক একটি অ্যান্টিঅক্সিডেন্টের উপস্থিতি ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা এবং উচ্চ রক্তে শর্করার মাত্রা মোকাবিলায় সহায়তা করে। হলুদ মাসিক নিয়ন্ত্রণ এবং সামগ্রিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সহায়তা করে।

৩. তুলসী

তুলসীতে অ্যান্টি-অ্যান্ড্রোজেনিক বৈশিষ্ট্য রয়েছে, যা নারীদের মথ্যে পুরুষ যৌন হরমোন টেস্টোস্টেরন কমাতে এবং অতিরিক্ত চুল বৃদ্ধি এবং ব্রণের মতো লক্ষণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। অ্যাডাপটোজেন হিসাবে, এটি কর্টিসলের মাত্রা কমাতেও সহায়তা করে, যার ফলে ইনসুলিনের মাত্রা বজায় থাকে। PCOS নিয়ন্ত্রণ করতে সালাদ বা চায়ে তুলসী যোগ করুন।

৪. অশ্বগন্ধা

অশ্বগন্ধা বহু শতাব্দী ধরে একটি ঔষধি ভেষজ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। এটি PCOS-সম্পর্কিত সমস্যা নিয়ন্ত্রণেও সহায়তা করে। অ্যাডাপ্টোজেন হিসেবে এটি কর্টিসলের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, যার ফলে মানসিক চাপজনিত ওজন বৃদ্ধি হ্রাস পায়। এছাড়াও এটি মেজাজের পরিবর্তন, উদ্বেগ, ক্লান্তি এবং বিষণ্ণতার মতো লক্ষণ উপশম করতে সাহায্য করতে পারে।

৫. মেথি

মেথি PCOS নিয়ন্ত্রণের জন্য বেশ উপকারী। বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে যে মেথি খেলে তা ইনসুলিনের মাত্রা এবং গ্লুকোজ ইনটলারেন্স নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। এর ফলে টেস্টোস্টেরনের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। উপকারিতা পেতে কিছু মেথি সারারাত পানিতে ভিজিয়ে রাখুন, পরের দিন সকালে সেদ্ধ করে ছেঁকে নিন এবং পান করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর