সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

ধানমন্ডির মিছিল থেকে গ্রেফতার যুব মহিলা লীগ নেত্রীসহ ৩ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক / ৯০ বার দেখা হয়েছে
আপডেট : March 22, 2025
ধানমন্ডির মিছিল থেকে গ্রেফতার যুব মহিলা লীগ নেত্রীসহ ৩ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় মিছিল থেকে গ্রেফতার যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য মোছা. লাবনী চৌধুরীসহ তিনজনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মোহাম্মদপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা এ মামলায় রিমান্ডে নেওয়া অপর দুই আসামি হলেন, রাজু আহম্মেদ (২৮) ও সিরাজুল ইসলাম (৪২)।

শনিবার (২২ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক প্রত্যেকের জামিন নামঞ্জুর করে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় আওয়ামী লীগের ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী ও সমর্থকের একটি মিছিল বের হয়। পরে স্থানীয়রা তাদের ধাওয়া করে তিনজনকে আটক করে পুলিশে দেন। পরে গতকাল সাতজনকে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মোহাম্মদপুর থানায় মামলা করেন সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক মো. সাইদুর রহমান।

মামলার এজাহারে বলা হয়, নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুষ্কৃতকারীরা বাংলাদেশ ছাত্রলীগ লেখা ব্যানারে ‘শেখ হাসিনার নামে মিথ্যা মামলা ও প্রহসনের বিচার মানি না মানবো না’ বলে বিভিন্ন স্লোগান দেন। এছাড়া আরও উসকানিমূলক স্লোগান দিয়ে আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডের গতিশীল ও সন্ত্রাসী কার্যক্রমে উৎসাহিত করার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূসের পদত্যাগ দাবি করেন। তারা স্বাধীন রাষ্ট্রের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার কাজে সম্পৃক্ত থেকে সন্ত্রাসবিরোধী আইনে অপরাধ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর