সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
Banner
আজকের শিরোনাম :
ক্যান্সার চিকিৎসায় আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন, রোবটিক সার্জারির ৫টিও এ বছর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে  ৬ জনের মৃত্যু একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ২ কোটি শিশু হামের টিকার আওতায়, এক মাসে আরও ৩৫ লাখকে টিকা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ওজন কমাতে কেন এই পাঁচ চা খাবেন? নারীদের হার্ট অ্যাটাকের গোপন ৪ সংকেত, যা অবহেলা করলেই বিপদ নতুন গবেষণা, গর্ভাবস্থায় সংক্রমণ হলে প্রতিবন্ধী হতে পারে শিশু এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা হৃদয়ের সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

এক উপাদানেই কমে বলিরেখা, ব্রণ, মানসিক চাপ

প্রতিনিধির নাম / ৯০ বার দেখা হয়েছে
আপডেট : March 27, 2025
এক উপাদানেই কমে বলিরেখা, ব্রণ, মানসিক চাপ

ঈদের আগেই ত্বকের নানা সমস্যার সমাধান করতে চান? কাজের ব্যস্ততায় মানসিক চাপ কমাতে চান? তাহলে সমস্যা সমাধানে আজই বেছে নিন প্রাকৃতিক উপাদান চন্দনকে। আয়ুর্বেদ শাস্ত্রে, ভেষজ উপাদান চন্দনের নানা উপকারী গুণের কথা উল্লেখ রয়েছে।

ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে ও ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে চন্দন দারুণ কার্যকরী। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে আসুন এক নজরে জেনে নিই, চন্দনের নানা গুনাগুণ সম্পর্কে-

১। ব্রণ: ব্রণের সমস্যা সমাধানে চন্দন সবচেয়ে কার্যকরী। চন্দন ত্বকের তেলতেলে ভাব কমিয়ে ব্রণ ও র‌্যাশ কমাতে সাহায্য করে। গোসলের আগে বা রাতে ঘুমোতে যাওয়ার আগে চন্দন গোলাপজলে মিশিয়ে দশ মিনিট মুখে লাগিয়ে রাখুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

 ২। মানসিক চাপ: মানসিক চাপ কমাতে চন্দনের তেল কার্যকরী। অ্যারোমাথেরাপির অংশ হিসাবে অনেকেই চন্দনের তেল ব্যবহার করেন। মনে করা হয়, চন্দনের সুবাস স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে এবং মানসিক চাপ কমায়।
 
৩। সংক্রমণ: বিভিন্ন ধরনের জীবাণুর সংক্রমণ কমাতে সাহায্য করতে পারে চন্দন। তাই পুরুষরা দাড়ি কামানোর পর আফটার শেভ লোশন হিসাবে এই চন্দনের তেল ব্যবহার করতে পারেন।
 
৪। বলিরেখা: চন্দন অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর। মুখের বলিরেখা ও চোখের তলার কালো দাগ কমাতে চন্দন কার্যকরী ভূমিকা রাখে। বয়স ধরে রাখতে বা চোখের তলার কালো দাগ দূর করতে চন্দনের সঙ্গে গোলাপজল মিশিয়ে ৫-৭ মিনিট মেখে রাখুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
 
৫। ত্বকের উজ্জ্বলতা: কালচে দাগ দূর করার জন্য চন্দনের সঙ্গে দুধ, গোলাপজল ও লেবুর রস মিশিয়েও ব্যবহার করতে পারেন। তবে ত্বক খুব স্পর্শকাতর হলে, লেবুর রস ব্যবহার না করাই ভালো।
 
চন্দনকাঠ দামি জিনিস, তাই বাজারে ভেজাল চন্দন কাঠের কমতি নেই। নিয়মিত ব্যবহারের জন্য খাঁটি চন্দন কিনতে কেনার আগে সুগন্ধ ও বর্ণ দেখে কিনুন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর